,

বদলে যাওয়া বাংলাদেশকে ভয় পাচ্ছেন খাজা

news-image

 

স্পোর্টস ডেস্ক :ক্রিকেটে বাংলাদেশ যে এখন আর নিচু সারির দল নয়, সেটা কয়েক বছর ধরেই প্রমাণ করে চলেছেন মাশরাফি-মুশফিকরা। এবারের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে ক্রিকেট বিশ্বের অন্য দলগুলোকে আগাম চ্যালেঞ্জ দিয়ে রেখেছে বাংলাদেশ। ঘরের মাটিতে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো টাইগারদের হুঙ্কার শুনেছে। এবার অস্ট্রেলিয়ার পালা।

২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে অসিরা। বাংলাদেশ সফরে আসতে মুখিয়ে আছেন অসি ব্যাটসম্যান উসমান খাজা। সঙ্গে কিছুটা ভয়ও পাচ্ছেন এই ব্যাটসম্যান। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই বলেন পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া এই অস্ট্রেলীয় ক্রিকেটার।

আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ১১ বছর আগে ২০০৬ সালে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। ১১ বছর পর বাংলাদেশ সফরে আসতে তর সইছে না অসি ক্রিকেটারদের। তবে বাংলাদেশ সফরকে মোটেই হালকা করে নিচ্ছে না অসিরা। খাজা বলেন, ‘বাংলাদেশ সফরটা সহজ হবে না। কারণ আমরা অনেকদিন ধরে সেখানে খেলি না। ওখানকার কন্ডিশনও ভিন্ন। আর ঘরের মাটিতে বাংলাদেশকে হারানো কঠিন হবে। আশা করছি, সিরিজটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

উপমহাদেশের উইকেটও উসমান খাজার ভীতির আরেকটা কারণ। ২০১১ সালের পর দুবার শ্রীলঙ্কা সফরে বিশেষ কিছু করতে পারেননি এই ব্যাটসম্যান। উপমহাদেশের মাটিতে চারটি টেস্ট খেললেও একটিতেও হাফ সেঞ্চুরি করতে পারেননি খাজা। স্পিনিং উইকেটে টেস্টে তাঁর সর্বোচ্চ রান ২৬! ওয়ানডেতে শ্রীলঙ্কার মাটিতে ২ ম্যাচে মাত্র ৬ রান করেন এই ব্যাটসম্যান।

এ কারণেই হয়তো উপমহাদেশের উইকেটকে একটু বেশিই ভয় পাচ্ছেন তিনি। খাজা বলেন, ‘ঘরের মাটিতে বাংলাদেশ দুর্দান্ত দল। আর তা ছাড়া ওখানকার উইকেট ভারতের মতো। তাই সিরিজটা মোটেও সহজ হচ্ছে না আমাদের জন্য।’ আগামী ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে