,

শুধুমাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে আসবেন: বেনজীর আহমেদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জননিরাপত্তার স্বার্থে ঈদের জামাতে জাতীয় ঈদগাহে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আজ বিকেলে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় র‌্যাবের মহাপরিচালক বলেন, আমরা নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। নিরাপত্তার স্বার্থে ঈদগাহের প্রবেশদ্বারে অনেকগুলো ডিভাইস স্থাপন করা হবে। এ কারণে মুসল্লিদের অনুরোধ করবো শুধুমাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে আসবেন।

তিনি আরো বলেন, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহসহ বাকি ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা