সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব-অপুর মনের রঙে

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকার চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও তারকা অভিনেত্রী অপু বিশ্বাসের দাম্পত্য জীবনের জটিলতা কেটে গেছে অনেক আগে। প্রেম, বিয়ে, সন্তান নিয়ে অনেক জলঘোলার পর আবারো একসাথে তারা পর্দায় আসছেন।

এবারের ঈদে বড় পর্দায় হাজির হচ্ছে শাকিব-অপু জুটি। বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে তাদের। ছবিটির প্রচারণায় অপুকে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে। সিনেমাটিকে ঘিরে খুবই আশাবাদী এই নায়িকা।

বৃহস্পতিবার ছবিটির ‘রঙে রঙে মনের রঙে’ শিরোনামের একটি নতুন গান ইউটিউবে প্রকাশ হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ইউটিউবে গানটিতে প্রায় দুই লাখ ভিজিটর হিট করেছেন। গানের ভিডিও ক্লিপটি অপু বিশ্বাস তার ফেসবুক ভেরিফায়েড পেজে শেয়ার দিয়েছেন। গানটির কথা লিখেছেন যৌথভাবে বুলবুল বিশ্বাস ও আবদার রহমান। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কোনাল ও তাহসিন আহমেদ।

নৃত্যপরিচালক হাবিবের কোরিওগ্রাফিতে দেখা গেছে শাকিব-অপু জুটিকে। দুজনেই নেচেছেন চমৎকার। নির্মাতার দাবি, এই গানের রঙ মেখে যাবে সব দর্শকের অন্তরে।

গানটির কথা লিখেছেন যৌথভাবে বুলবুল বিশ্বাস ও আবদার রহমান। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কোনাল ও তাহসিন আহমেদ।

‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, ডিজে সোহেল, কমল প্রমুখ।

গানটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন ‘এই ছবিটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। আজকে শাকিব খানের নতুন গেটআপ বা লুকের যে প্রশংসা যে দুটি ছবির মাধ্যমে শুরু হয়েছিল তার একটি ছিলো ‘সম্রাট’। আর অন্যটি হলো এই ‘রাজনীতি’। বুলবুল বিশ্বাস দারুণ মেধাবী একজন নির্মাতা। সবাইকে হলে গিয়ে ‘রাজনীতি’ দেখার আমন্ত্রণ রইলো।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা