,

ভারত-পাকিস্তান ফাইনাল নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

news-image

অনলাইন ডেস্ক : সানিয়া মির্জা যেন মহাবিপদে পড়ে আছেন। তিনি ভারতের প্রশংসা করলেও দোষ, না করলেও দোষ। স্বামী শোয়েব মালিক খেলেন পাকিস্তানের হয়ে। তিনি টেনিসে ভারতের প্রতিনিধি। স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠে পড়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কোন দেশকে সমর্থন করবেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। এ ব্যাপারে অবশেষে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন কাকে সমর্থন করেছিলেন ফাইনালের দিন। খবর এবেলার।

এর আগে সেমিফাইনালে পাক দলের খেলা দেখতে গ্যালারিতে তাকে দেখে সৌরভ বলেছিলেন, ‘দেখুন পাকিস্তানের সমর্থক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে। ’ রসিকতার সুরেই হাল্কা মেজাজে কথাটা বলেছিলেন সৌরভ। কিন্তু কেউ কেউ বলেছিলেন, ঘুরিয়ে সানিয়ার দেশপ্রেমকে নিয়েই কী প্রশ্ন তুলে দিলেন সৌরভ?

সৌরভ হয়তো মজা করেই কথাটা বলেছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হতে হয় সানিয়াকে, যখন তিনি ফাইনালে পাকিস্তানের জয়ের খবরটি টুইট করেছিলেন। সানিয়া এবার মুখ খুলেছেন এ ব্যাপারে। একটি সর্বভারতীয় খেলার চ্যানেলকে এ ব্যাপারে সানিয়া বলেন, ‘এটা ঠিকই আমি আমার স্বামীকে সমর্থন করেছি। কিন্তু আমি ভারতকেও সমর্থন করেছি। লোকজন এটাকে যতটা নাটকীয় ভাবছেন, ব্যাপারটা কিন্তু তেমন ছিল না। আমাদের মনে রাখা উচিত এটা একটা খেলা। ভারত পাকিস্তানের কাছে হেরেছে কেবল খেলায়। এটাই সত্যি। এটা কোন যুদ্ধ বা জীবন-মরণের সমস্যা নয়। ’

সানিয়া আরো জানান, একজন পাকিস্তানিকে বিয়ে করেছেন বলে তাঁকে এ যাবৎ খুব বেশি কটূক্তির সামনে পড়তে হয়নি। তবে কিছু মানুষ যে এর জন্য তাঁকে অপছন্দ করে সেটা মানছেন সানিয়া। তবে তার মতে সেই সংখ্যাটা কুড়ি শতাংশের বেশি হবে না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের