,

নিজেই দরজা খুলে গাড়ির ভেতরে ভালুক, অতঃপর…(ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক :  ক্ষুধা পেলে কেউই হয়ত নিজেকে সামলাতে পারে না। মানুষ হোক কিংবা পশু, সবার ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য। এবার সামনে এসেছে সেরকমই একটি ঘটনা। যেখানে খাবারের সন্ধানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতরেই ঢুকে পড়ল একটি ভালুক। শেষপর্যন্ত অবশ্য খাবার না পেয়ে কেবল একটি পানির বোতল নিয়েই গাড়ি থেকে বেরিয়ে যায় সে।

ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে। ভালুকের গাড়ির ভিতর ঢোকার ভিডিওটি করেছেন ম্যাট পিটারসন নামে এক ব্যক্তি। তিনি একটি কার সার্ভিস সংস্থা চালান। জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানগুলি ওই সংস্থারই। যখন খাবারের সন্ধানে ভালুকটি গাড়ির কাছাকাছি আসে, তখন ম্যাট ও তার এক বন্ধু অন্য একটি গাড়ির মধ্যে ছিলেন। সেখান থেকেই ভিডিওটি করেন তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে ভ্যানটির কাছে আসে ভালুকটি। তারপরই গাড়িটির কাছে গিয়ে ঠিক মানুষের মতোই দরজা খুলে ফেলে সে। ঢুকে যায় গাড়ির ভেতর। কিন্তু সেখানে খাবার না পেয়ে গর্জন করতে থাকে। এমনকী গাড়ির হর্নও বাজায়। মাঝে একবার গাড়ি থেকে বেরোলেও ফের ঢুকে যায় গাড়ির ভেতরে। এভাবেই প্রায় ১২ মিনিট গাড়ির ভেতর থাকার পর নিরুপায় হয়ে ফের জঙ্গলের মধ্যে চলে যায় সে। যাওয়ার সময় কেবল একটি পানির বোতলই নিয়ে যায়।

ম্যাটের ধারনা, এর আগেও অন্যান্য গাড়িতে এই ভাবেই ঢুকেছে ভালুকটি। অন্যথায় এত সহজে তার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। পাশাপাশি তিনি আরও জানান, ‘ভালুকটি গাড়ির ভিতরে ঢুকলেও কিন্তু সেখানে কোনও আঁচড়ের দাগ নেই। এমনকী নোংরাও করেনি সে। অর্থাৎ আগেও এমন কাণ্ড ঘটিয়েছে। ’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের