,

যে ৫ কারনে সর্বমহলে কৌতুহল বাড়িয়ে তুলেছে ‘টিউবলাইট’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ঈদ মানেই সালমান খান। আর এবারও সালমান খান তার ভক্তদের হতাশ করেননি। এবার একদম অন্য ভূমিকায় ঈদের ছবি নিয়ে হাজির হয়েছেন সালমান খান। গত ঈদে সুলতান ছবির অসম্ভব সাফল্যের পরেই কবীর খানের সঙ্গে জুটি বেঁধে ফের সালমান শুরু করে দিয়েছিলেন টিউবলাইট ছবির শ্যুটিং।

অবশেষে শুক্রবার মুক্তি পেতে চলেছে সালমান খানের টিউবলাইট। ছবিটিতে সালমানের সঙ্গে দেখা যাবে চীনা অভিনেত্রী ঝুঝুকে। তা কেন দেখবেন এই সালমানের টিউবলাইট। আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল ‘টিউবলাইট’ দেখার ৫ কারণ-
১। টিউবলাইট দেখার একমাত্র কারণ হতে পারে সলমন খান। বহুদিন ধরেই ছবি বাছাইয়ের ব্যাপারে, অভিনয়ের ব্যাপারে সালমান নিজেকে ক্রমাগত বদলে ফেলছেন। চরিত্রায়ণের দিক থেকেও সালমান খান নিজেকে বদলে ফেলছেন। হিরোইজম দূর করে, এখন অনেক বেশি সাধারণ তিনি। আর তার এই সাধারণ রূপই বক্স অফিসে করছে বাজিমাত।

২। ইন্দো-চীন যুদ্ধকে প্রেক্ষাপট করে তৈরি হয়েছে ‘টিউবলাইট’। বলিউডের পর্দায় যুদ্ধকে প্রেক্ষাপট তৈরি করে কোনও ছবিই সেভাবে তৈরি হয়নি। তাই ভারত-চীন যুদ্ধ এই ছবির অন্যতম উপাদান হতেই পারে।

৩। সুলতান ছবির পর, কবীর খান পরিচালিত ছবি টিউবালইট। কবীর খানের গল্প বলার শৈলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিউবলাইট দেখার ব্যাপারে।

৪। ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে টিউবলাইট ছবির গান। প্রীতমের সুর কিন্তু এই ছবি থেকে পাওয়া বাড়তি আকর্ষণ হতেই পারে।

৫। ভাই সোহেল খানকে সঙ্গে নিয়ে ফের পর্দায় সালমান খান। সঙ্গে রয়েছেন চীনা অভিনেত্রী ঝুঝু। সব মিলিয়ে টিউবলাইট কিন্তু কৌতুহল বাড়িয়ে তুলতে যথেষ্ট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের