,

শিগগিরই পৃথিবী ছাড়ুন : হকিং

news-image

প্রযুক্তি ডেস্ক : ধ্বংস অনিবার্য পৃথিবীর! সময় ফুরিয়ে আসছে দ্রুত! চাঁদ আর মঙ্গলই মানব সভ্যতার ‘নেক্সট ডেস্টিনেশন’! আগামী ৩০ বছরের মধ্যে চাঁদে ও ৫০ বছরের মধ্যে লাল গ্রহ মঙ্গলে আমাদের আবাস গড়ে তোলার জন্য হুশিয়ার করেছেন স্টিফেন হকিং। অন্তত আরও ১০ লাখ বছর টিকে থাকার জন্য চাদ আর মঙ্গলে পাড়ি জমানো অনিবার্য বলেই জানিয়েছেন তিনি। প্রবাদপ্রতিম পদার্থবিদ, কসমোলজিস্ট হকিং বলেছেন, আমি নিশ্চিত, হাতে আর খুব বেশি সময় নেই আমাদের। এই পৃথিবীটাকে আমাদের ছেড়ে অন্যত্র চলে যেতেই হবে। বেঁচে থাকার জন্য যেসব প্রাকৃতিক সম্পদ দরকার, তা খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে। হকিং বলেছেন, আমাদের এই গ্রহের খুব কাছে থাকা (নিয়ার-আর্থ অবজেক্ট) গ্রহাণু বা অ্যাস্টারয়েড একের পর এক আছড়ে পড়তে চলেছে পৃথিবীর ওপর। এই পৃথিবীটাকে ধ্বংস হয়ে যাওয়ার রাস্তাগুলো আমরাই এত দিন ধরে তৈরি করেছি, করে চলেছি। আমাদের জন্যই উদ্বেগজনকহারে বদলে যাচ্ছে জলবায়ু। উত্তরোত্তর দুশ্চিন্তা বাড়িয়ে লাফিয়ে লাফিয়ে ‘জ্বর’ বাড়ছে পৃথিবীর। দুই মেরুর বরফ গলে যাচ্ছে অসম্ভব দ্রুতহারে। যথেচ্ছ বন কেটে ‘নির্বংশ’ করছি গাছপালা। তাতে ভেঙে পড়ছে বাস্তুতন্ত্র। বহু প্রজাতির প্রাণী হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে বহু প্রজাতির উদ্ভিদ। এটা কোনো সায়েন্স ফিকশন নয়; সায়েন্স ফ্যাক্টস বা বৈজ্ঞানিক সত্য। পদার্থবিজ্ঞানের নিয়ম ও সূত্র সেটাই বলছে।’ ইতিহাস এভাবেই বাঁক নেয়, পথ বদলায়। সভ্যতাকে বাঁচানোর জন্য নতুন নতুন ঠিকানা খুঁজে নেয়, অতীতে বহুবার নিয়েছে। তাই ওই দুই ভিন মুলুকে গিয়ে আমাদের নতুন করে ইকো সিস্টেম গড়ে তুলতে হবে, সব প্রাণী, গাছপালা, জিন, বংশগতির ধারা, অ্যামিবা, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, পতঙ্গসহ বিবর্তনের যাবতীয় টুকরো-টাকরা স্মৃতিচিহ্ন নিয়ে!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের