,

জানেন, কীভাবে রাখি সাওয়ান্ত রাষ্ট্রপতি হতে পারেন?

news-image

অনলাইন ডেস্ক : কেরিয়ারের প্রথম দিন থেকেই তিনি অভিনয় বা তার আইটেম নাম্বারের থেকে বেশি জনপ্রিয় তার বক্তব্যের জন্য। বিষয় যাই হোক না কেন সে ব্যাপারে বক্তব্য রাখতে দুবারও ভাবেন না তিনি। যা মনে আসে সেটাই বলে দেন সরাসরি। আর তার এই ‘বিন্দাস’ স্বভাবের জন্যই বরাবরই বিতর্কের মুখে পড়েন রাখি সাওয়ান্ত। বলা ভালো বিটাউনে বিতর্কের অন্য নামই রাখি সাওয়ান্ত।

বুধবার আন্তর্জাতিক যোগ দিবসে সাংবাদিকদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন রাখি। নিজের সম্পর্কে অনেক ইন্টারেস্টিং তথ্য সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্যই ছিল এই আমন্ত্রণ। যেখানে নিজের হট যোগাসনকে প্রমোট করতে চান রাখি।

তিনি বলেন, বাব রামদেবের যোগাসন আসলে কোন কাজের নয়। উপকার পেতে হলে তার মতো হট যোগাসন করতে হবে। তিনি নাকি যোগাসনে আসক্ত। বাবা রামদেবকে অনুসরণ না করে মডার্ন হট যোগাসনকেই বেশি গুরুত্ব দেন তিনি। এই যোগাসনই তার ফিট থাকার রহস্য। ব্যস এখান থেকেই বিতর্কের শুরু। তবে এ তো কিছুই নয়। কাহানিতে রয়েছে আরও টুইস্ট।

এখানেই না থেমে রাখি আরো বলেন, তার দৃঢ় বিশ্বাস, এই যোগাসনের দৌলতে তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হতে পারেন। বলিউডের স্টারদের বুদ্ধি নিয়েও প্রশ্ন তোলেন রাখি। তিনি মনে করেন বলিউডে যদি কেউ রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে সেটা একমাত্র রাখি সাওয়ান্ত।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এতো কথার কোন মানে নেই তার কাছে। তার মতে কারো যদি সময় না হয়, তাহলে তাকেই করা হোক ভারতের রাষ্ট্রপতি। তাতেই দেশের উন্নতি হবে। এর আগে একবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন রাখি। তার ভোটের সংখ্যা ছিল এমন যাতে হিসেব মতো তার পার্টির লোকেরাই তাকে ভোট দেননি। এবার একেবারে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের