,

সারোগেসি পদ্ধতিতে সন্তান নিচ্ছেন কিম-ওয়েস্ট!

news-image

বিনোদন ডেস্ক : গর্ভ ভাড়া বা সারগেসি পদ্ধতির মাধ্যমে তৃতীয় সন্তানের অভিভাবক হবেন জনপ্রিয় হলিউড দম্পতি কিম কার্দাশিয়ান এবং তার র‍্যাপার স্বামী কেনি ওয়েস্ট।

সারোগেসির মাধ্যমে সন্তান পেতে এই দম্পতির মোট ১১৩, ৮৫০ ডলার খরচ করতে হবে বলে এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে।

২০১৩ সালে প্রথম এবং তার পর দ্বিতীয় সন্তানের জন্ম দেন কিম। তখন থেকেই দম্পতির তৃতীয় সন্তানের ব্যাপারে আগ্রহের কথা শোনা যাচ্ছিল।

কিন্তু তারপর জানা যায়, চিকিৎসকরা কিমকে জানিয়ে দিয়েছেন তিনি প্লাসেন্টা অ্যাকরিটা নামক সমস্যায় ভুগছেন। যার জেরে তিনি ফের মা হতে চাইলে, তার প্রাণনাশ পর্যন্ত হতে পারে।

সূত্রের বরাত দিয়ে এবিপি আনন্দ বলছে, এরপরই মেয়ে নর্থ এবং ছেলে সেইন্টের পর তৃতীয় সন্তানের জন্যে এক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন কিম ও তার স্বামী। জানা যায়, দশ মাসে মোট ৪৫ হাজার ডলার দেওয়া হবে এক নারীকে যিনি এই হলিউড দম্পতিকে গর্ভ ভাড়া দিতে রাজি হয়েছেন।

ওই নারীকে মাসিক কিস্তিতে সাড়ে চার হাজার ডলার করে দেওয়া হবে। এছাড়া অগ্রিম বাবদ যে সংস্থার মাধ্যমে পুরো কর্মকাণ্ডটি হবে, তাদের দেওয়া হবে ৬৮, ৮৫০ ডালর।

যে নারী গর্ভ ভাড়া দিতে রাজি হয়েছেন, তাকেও কিছু শর্তে সই করতে হয়েছে। যেমন, অন্তঃসত্ত্বা থাকাকালীন তিনি ধূমপান, মদ্যপান এবং মাদক নিতে পারবেন না। এছাড়া ডেলিভারির কাছাকাছি সপ্তাহে পৌঁছে গেলে কোনওরকম যৌন সম্পর্কে সেই নারী লিপ্ত হতে পারবেন না। এছাড়া ডিম্বানু প্রতিস্থাপনের তিন সপ্তাহের মধ্যেও কোনও রকম যৌন সম্পর্ক করতে পারবেন না নারী। এছাড়া কিছু প্রসাধনী ব্যবহার এবং খাওয়াদাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের