,

সাহস থাকলে বিএনপিকে নির্বাচনে লড়ার আহ্বান নাসিমের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, আপনি সরকার পরিবর্তনের কথা বলছেন, কিন্তু সরকার পরিবর্তন করতে পারে একমাত্র জনগণ, নির্বাচন। তাই সাহস থাকলে নির্বাচনে আসুন, জনগণের ওপর আস্থা রাখুন। কেন আপনি নির্বাচনে যেতে চান না, কেন জনগনের উপর আপনি আস্থা নিচ্ছেন না। আস্থা থাকলে জনগণ আপনাকে ভোট দেবে।

আজ বৃহষ্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনাকালে এমন মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচনের বিকল্প নির্বাচন, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র। দেশে শেখ হাসিনা জঙ্গি দমন করেছেন, উন্নয়ন করছেন, বিদ্যুৎ বৃদ্ধি করেছেন, তাই জনগণ নিশ্চয় এটিকে মনে রেখে আওয়ামী লীগকে ভোট দেবেন। খালেদা জিয়া আপনি কেন এ উন্নয়নকে, গণতন্ত্রকে নষ্ট করতে চান। সাহস থাকে তো ভোটে লড়েন।

এসময় তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত এবং সম্প্রতি ইংল্যান্ডে সমাপ্ত হওয়া নির্বাচনের উদাহরন দিয়ে বলেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জঙ্গি দমন করতে ব্যর্থ হওয়ায় জনগণ তাকে একচেটিয়া ভোট দেননি। বাংলাদেশে জঙ্গি দমনে সরকার সফলতা অর্জন করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে সহায়ক সরকার বলে কোন কিছু নেই। শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। আগামী ২০১৮ শেষে বা ২০১৯ এর প্রথমে নির্বাচন হবে। সেখানে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। ওসি, ডিসি, এসপি সবই ইসির অধীনে থাকবে। কিছু দিন আগে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচেন পরাজিত হয়েছি, রেজাল্ট মেনে নিয়েছি। গণতন্ত্রে বিশ্বাস আছে বলেই এটি সম্ভব হয়েছে। কিন্তু খালেদা জিয়া আমার মনে হয় গণতন্ত্রে আপনার বিশ্বাস নেই। তাই আপনি নির্বাচনে আসতে চান না। অন্যভাবে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন। গন্ডগোল পাকাতে চান। কিন্তু নির্বাচন ছাড়া ক্ষমতা যাওয়ার অন্য কোন উপায় নেই। একটাই পথ নির্বাচন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি বন্দুকের গুলি ছাড়াই মায়ানমারের কাছ থেকে সমুদ্র সীমা দখলে এনেছেন, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি হয়েছে। মোদি সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে, তিস্তা সমস্যার সমাধান নিশ্চয় হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা