,

অস্ট্রেলিয়া সিরিজের প্রাথমিক দলে আল আমিন-বিজয়-রাজু

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে জায়গা পেয়েছেন আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, আবুল হোসেন রাজু, মুক্তার আলি ও সাকলাইন সজীব। সবশেষ টেস্ট দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুভাগত হোম।

এর আগে সর্বশেষ গত সেপ্টেম্বরে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দলে ছিলেন বিজয় ও আল-আমিন। এরপর প্রায় দশ মাস পর আবার ক্যাম্পে জায়গা পেয়েছেন এ দুই ক্রিকেটার। রাজুর ক্ষেত্রে অপেক্ষাটা ছিল আরও দীর্ঘ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার পেলেন তারা।

২০১৫ সালের শেষে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টিতে জাতীয় দলের ক্যাপ পান মুক্তার আলি। আর ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে হঠাৎ করেই আরাফাত সানির জায়গায় দলে ঢোকেন সাকলাইন সজীব। এরপর এক রকম ব্রাত্যই ছিলেন তারা। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পুরস্কার পেলেন তারাও।
তবে এবারের প্রাথমিক দলে জায়াগা হয়নি শুভাগত হোমের। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেছিলেন তিনি। ছিলেন সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের টেস্ট স্কোয়াডেও।

বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড :

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হোসেন রাজু, আল-আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলি, তানবির হায়দার, সাকলাইন সজীব ও শফিউল ইসলাম। -পরিবর্তন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা