,

খারাপ কর্মক্ষেত্রের দিক থেকে বাংলাদেশ নবম

news-image

নিউজ ডেস্ক : বিশ্বের খারাপ কর্মক্ষেত্র হিসেবে বাংলাদেশের অবস্থান নবম। বৃহস্পতিবার (২২ জুন) ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) প্রকাশিত বার্ষিক জরিপের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগের বছরের মতোই বাংলাদেশের কর্মক্ষেত্রের পরিবেশ এখনও কর্মীবান্ধব নয়। গত বছর আশুলিয়ায় গার্মেন্টকর্মীদের অধিকার আদায়ের আন্দোলনে বিষয়টি প্রতিবেদনে উঠে আসে। সে সময় অন্তত ৩৫জন শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিলো। অভিযোগ গঠন হয়েছিলো প্রায় এক হাজার কর্মীর বিরুদ্ধে। এ তালিকার শীর্ষ স্থানে রয়েছে কাতার। এরপরই যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও ফিলিপাইন। শীর্ষ দশে বাংলাদেশের পরে রয়েছে শুধু গুয়াতেমালা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই কর্মীদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। আইটিইউসির প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের সাড়ে চার হাজার গার্মেন্টেসের মাত্র ১০ শতাংশেরই নিবন্ধিত কর্মী ইউনিয়ন রয়েছে। আর ৩০ শতাংশ গার্মেন্টসে কর্মী অধিকার আইন মেনে চলা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা