,

ডি ভিলিয়ার্স ফিরলেন, দক্ষিণ আফ্রিকা ফিরল না

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম বলেই উইকেট পড়ে গেল একটি। দ্বিতীয় ওভারে একটি। ৭ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলাবে কি, দলকে আরও বিপদে ফেলে ফিরলেন ডেভিড মিলার। ইনিংসের দ্বিতীয় বল থেকে এই যাওয়া-আসা দেখছিলেন এবি ডি ভিলিয়ার্স। চ্যাম্পিয়নস ট্রফিতে আরও একটা ব্যর্থতার পর বড় গলায় যেসব কথা বলছিলেন, তা প্রমাণের দায় তখন দক্ষিণ আফ্রিকা অধিনায়কেরই।

চাপের মুখে ডি ভিলিয়ার্স খেললেন একেবারেই অন্য রকম এক ইনিংস। টি-টোয়েন্টি ক্যারিয়ারে যাঁর স্ট্রাইক রেট ১৪৩.৪৬, তিনি কাল ৫৮ বলে করলেন ৫৮। চ্যাম্পিয়নস ট্রফিতে তিন ম্যাচে করেছিলেন ৪, ০ ও ১৬। প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার দায়ভার ডি ভিলিয়ার্সের ওপরেই বর্তায়। সেই এবি কাল নিজে ফর্মে ফিরলেও দলকে ছন্দে ফেরাতে পারলেন না। সাউদাম্পটনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অসহায়ভাবে হারল দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেট আর ৩৩ বল হাতে রেখে জিতল ইংল্যান্ড।

৩২ রানে ৩ উইকেট নেই—বাজে শুরুর ধাক্কাটা সামলে উঠলেও রানের চাকা বাড়াতে পারেননি ডি ভিলিয়ার্স। চতুর্থ উইকেটে বেহারডিয়েনকে নিয়ে ১১০ রান যোগ করলেও এই জুটি ওভারপিছু গড়ে রান তুলেছে সাতের কাছাকাছি। এ কারণে আর উইকেট না হারালেও ২০ ওভারে মাত্র ১৪২ রানের পুঁজি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংস মেরামত করতেই এতটা শক্তি খরচ হয়েছে প্রোটিয়াদের, ১৪ ওভার শেষেও স্কোরে ছিল মাত্র ৮৪ রান! শেষ ৬ ওভারে প্রায় ১০ করে রান তুলে ৫৮ যোগ করলেও চ্যালেঞ্জ জানানোর মতো স্কোর তারা পায়নি।

এ রান যে টি-টোয়েন্টিতে কিছুই না, শুরু থেকেই ঝড় তুলে বুঝিয়ে দিয়েছে ইংল্যান্ড। জেসন রয় ১৪ বলে ২৮, অ্যালেক্স হেলস ৩৮ বলে অপরাজিত ৪৭, জনি বেয়ারস্টো ৩৫ বলে অপরাজিত ৬০ রান করে দলকে এনে দিলেন সহজ জয়।

স্বস্তির বৃত্তে ফেরার সুযোগ দক্ষিণ আফ্রিকা দ্রুতই পাচ্ছে। আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে