,

পবিত্র লাইলাতুল কদর আজ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আজ পবিত্র লাইলাতুল কদর। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এ রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়। মহান আল্লাহ রাব্বুল আ’লামিন এই রাতকে ‘হাজার রাতের চেয়েও উত্তম’ বলে ঘোষণা দিয়েছেন। এই রাত সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময়। এতে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করেন।

পবিত্র রমজান মাসের এই রাতে মহাপবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানগণ আজ সারারাত এবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ-মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে আল্লাহর দরবারে তারা প্রার্থনা করেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে পবিত্র রজনীতে মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের কাছে মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেছেন। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সারাদেশে সকল মসজিদ-খানকায় দিন ও রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওসহ বিভিন্ন গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলোও বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের