,

কাউন্টি ক্রিকেটে দল পেলেন আমির

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। আগামী সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মিডেলসেক্সের বিপক্ষে দিবারাত্রির ম্যাচে এসেক্সের হয়ে অভিষেক হতে যাচ্ছে আমিরের।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে অসাধারণ বোলিং করে নজর কাড়েন আমির। এরপর তাকে দলে নিতে যোগাযোগ শুরু করে এসেক্স। এসেক্স কর্তৃপক্ষ আশা করছে এই মৌসুমের সবচেয়ে সফল তারকা বোলার হয়ে উঠতে পারেন আমির। ২৬ জুন মিডেলসেক্সের বিপক্ষের ম্যাচে সেরা একাদশে সরাসরি জায়গা পাচ্ছেন পাক এই বোলার।

আমিরকে পেয়ে বেশ খুশি এসেক্সের প্রধান কোচ ক্রিস সিলভারউড। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আপনারা সবাই দেখেছেন যে আমির কী করছে। এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যে কেন আমিরকে আমরা দলে ভিড়িয়েছি। ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিভাবান বোলার সে। এসেক্সের হয়ে সে কী করতে পারে সেটা দেখতে আমাদের আর তর সইছে না।’

চ্যাম্পিয়নস ট্রফিতে চার ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভারতের টপ অর্ডার গুড়িয়ে দেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের