,

সিংহের মতো হিংস্র হতে চান হাসান!

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ২১টি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন হাসান আলী। এরই মধ্যে হয়ে এই ডানহাতি পেসার হয়ে উঠেছেন পাকিস্তানের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা। মাত্র শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাসান জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি, বজায় রাখতে চান এই ধারাবাহিকতা।

মঙ্গলবার ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সাফল্যর রহস্য, ক্রিকেট নিয়ে তার চিন্তাভাবনা।

পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রেখে নিজেকে ছাড়িয়ে যেতে চান ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার, ‘ক্রিকেট খেলাটা আমার কাছে প্রার্থনার শামিল। আমি কখনোই আমার পরিকল্পনা থেকে সরে আসি না। এটা আমার সফলতার অন্যতম একটি কারণ। আমি সাহসী মানুষের মতো খেলতে চাই। মাঠে সিংহের মতো হিংস্র হতে চাই।’

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন হাসান। পাঁচ ম্যাচে ১৩ উইকেট শিকার করে হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। তার এই সফলতার নেপথ্যে আছেন পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ।

সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারকে ধন্যবাদ জানাতে ভোলেননি হাসান, ‘আমার এই পারফরম্যান্সের কৃতিত্ব কেবল আমার একার নয়, এখানে খুব বড় একটা ভূমিকা পালন করেছেন আজহার ভাই। তিনি আমাকে শিখিয়েছেন কোন পরিস্থিতিতে কিভাবে বল করতে হয়। ধরুন আপনি আউটসুইং বা ইনসুইং করাতে পারছেন না তখন আপনাকে সাহায্য করবেন কে? আপনার বোলিং কোচ। আজহার ভাই আমাকে এই বিষয়গুলো শিখিয়েছেন।’

গতি, সুইং দিয়ে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে আরও অনেকদিন পাকিস্তান দলে খেলতে চান হাসান। মোহাম্মদ আমিরের মতো বোলারকে সঙ্গে নিয়ে পাকিস্তানের পেস বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করে তুলতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের