,

রোনালদোর গোলে পর্তুগালের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : পর্তুগালের জন্য রাশিয়ার মাঠ যেন এতদিন কঠিন এক ধাঁধাঁ হয়ে ছিল। রাশিয়ার মাঠে ৩ ম্যাচ খেলেও জয় নিয়ে ফিরতে পারেনি পর্তুগাল। অবশেষে বুধবার রাতে সেই রাশিয়া ফাড়া কাটল বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের। ক্রিশ্চিয়ানো রোনালদোর করা একমাত্র গোলে কনফেডারেশনস কাপে স্বাগতিকদের ১-০ গোলে হারাল পর্তুগাল।

নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শেষ মুহূর্তের গোলে (২-২) পয়েন্ট হারাতে হয়েছিল পর্তুগালকে। সেই ম্যাচে গোল পাননি রোনালদো। বুধবার যখন গোলের দেখা পেলেন পর্তুগিজ ফুটবল বরপুত্র, তখন হাসলো তার দেশও।

ম্যাচের ৮ মিনিটেই হেড থেকে গোল আদায় করে নেন রোনালদো। যদিও প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া রাশিয়া ভেঙে পড়েনি তাতে। খেলে গেছে আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত পারেনি পর্তুগালের বিপক্ষে দেশের মাটিতে অপরাজিত থাকার রেকর্ডটি অক্ষুণ্ন রাখতে।

এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষে উঠল পর্তুগাল। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্র নিয়ে তাদের পয়েন্ট ৪।

শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে পর্তুগাল। একই দিন রাশিয়ার প্রতিপক্ষ মেক্সিকো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের