,

বিমানের অভ্যন্তরীণ কিছু ফ্লাইট সাময়িক বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ একাধিক ফ্লাইট সাময়িক বাতিল হয়েছে। বিমানের দুটি উড়োজাহাজের ত্রুটি মেরামতের কাজ চলছে। তবে বিমানের আশা ঈদে ঘরেফেরা মানুষকে এজন্য দুর্ভোগে পড়তে হবে না।

জানা যায়, বিমানের ড্যাশ-৮ মডেলে দুটি উড়োজাহাজে ত্রুটি দেখা দেয়। এর একটিতে গত সোমবার সমস্যা দেখা দেয়। অন্যটিতে গতকাল মঙ্গলবার সমস্যা দেখা দেয়। এ কারণেই তিনদিন ধরে অভ্যন্তরীণ একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

তবে ড্যাশ ৮-এর একটি বিমানের ত্রুটি মেরামত করা হয়েছে। যা ঢাকা থেকে কক্সবাজার গেছে।

এ ব্যাপারে বিমানের সহকারী ব্যবস্থাপক তাসমিম আক্তার বলেন, ‘ড্যাশ-৮ একটি এখন ত্রুটিমুক্ত। যা ঢাকা থেকে কক্সবাজার গেছে। অন্যটিও দ্রুতই ঠিক হয়ে যাবে।’

ঈদে বাড়ি ফেরার জন্য টিকেটের দামও কমিয়েছিল বিমান। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও দিয়েছে বিমান। এখন ফ্লাইট বাতিল বা উড়োজাহাজ ত্রুটি হওয়াতে মানুষ দুর্ভোগে পড়বে কি না জানতে চাইলে তাসমিম বলেন, ‘বিমান অবশ্যই যাত্রীদের সুবিধার কথাই চিন্তা করে। একটি উড়োজাহাজ এখন ত্রুটিমুক্ত, অন্যটিও ঠিক হয়ে যাবে।’

তাসমিম আক্তার আরো জানান, এরপরও যদি সমস্যা থাকে তবে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল থেকে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি যতটুকু জানি দুটি উড়োজাহাজ মেরামত করার জন্য কিছু অভ্যন্তরীণ ফ্লাইট সাময়িক বাতিল করা হয়েছে। কাজ শেষ হলেই এসব যথারীতি চলবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের