,

চ্যাম্পিয়নস ট্রফি থেকে কত পেলেন মাশরাফি-তামিরা?

news-image

 

স্পোর্টস ডেস্ক :সদ্য শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতকে হারিয়ে এবারের আসরটি নিজেদের করে নিল পাকিস্তান ক্রিকেট দল। যদিও শুরু থেকে ক্রিকেট বিশ্লেষকদের গুণার বাইরে ছিল দলটি। কিন্তু সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরফরাজরা।

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে আনন্দে ভাসছে পাকিস্তান। সেই সাথে তাদের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে বিপুল অর্থও। পাকিস্তানের প্রধানমন্ত্রী কোটি টাকার বোনাস ঘোষণা করেছেন, শিরোপা জেতায় আইসিসি থেকে তারা পাবে ১৭ কোটি ৭২ লাখ টাকা। তবে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বাংলাদেশের প্রাপ্তিও নেহাত ‘মন্দ’ নয়।

চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারের দল হিসেবে বাংলাদেশ পাবে ৩ কোটি ৬৪ লাখ টাকার প্রাইজমানি। বাংলাদেশ যদি গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ করত, তবে পেত ৭৩ লাখ টাকা। আর গ্রুপের একেবারে শেষ দল হিসেবে টুর্নামেন্ট শেষ করলে পেত ৪৮ লাখ ৬০ হাজার টাকা। সেমিফাইনালে ওঠায় মাশরাফিদের প্রাইজমানি বেড়ে গেছে প্রায় সাত-আট গুণ। তাৎক্ষণিকভাবে এই অর্থ পায়নি বাংলাদেশ, পরে এটি পাঠিয়ে দেওয়া হবে বিসিবির কাছে।

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি তো আছেই। প্রতি ম্যাচের ফি হিসেবে বোর্ড থেকে ২ লাখ টাকা করে পাবেন মাশরাফিরা। আইসিসি র‍্যাঙ্কিংয়ের পঞ্চম দল নিউজিল্যান্ডের বিপক্ষে জেতায় উইনিং বোনাস হিসেবে তাঁদের প্রাপ্তিতে যোগ হবে আরও ২ হাজার ডলার বা ১ লাখ ৬০ হাজার টাকা।
গো নিউজ২৪/এআর

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের