,

বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত ‘টয়লেট: এক প্রেম কথা’

news-image

 

বিনোদন ডেস্ক :প্রেমের কথা হলেও তাতে রয়েছে স্বচ্ছতার বার্তা। হাসির মোড়কে রয়েছে সেই শিক্ষা, যা ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার দিয়ে চলেছে। প্রকাশ্যে শৌচকর্মটি করিবেন না। প্রধানমন্ত্রীর এই বার্তাকেই পর্দায় তুলে ধরেছেন অক্ষয় কুমার। আগস্ট মাসের ১১ তারিখ অনস্ক্রিনে এই স্বচ্ছতার অভিযানে নামছেন অক্ষয়। আর এই অভিযানে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। শোনা গিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে করমুক্ত করে দেওয়া হয়েছে খিলাড়ির ছবিকে।

ভারতের এক গ্রামের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। যেখানে প্রকাশ্যে শৌচকর্ম করতে যেতে হয় মহিলাদের। আর লোকলজ্জার কারণে মহিলাদের এই কাজটি করতে হয় সূর্য ওঠার আগেই। কিন্তু এর বিরুদ্ধে রুখে ওঠেন গ্রামের নববধূ। ‘টয়লেট’-এর দাবিতে স্বামী ঘর ছাড়তেও দ্বিধা করেননি তিনি। সত্য এই ঘটনা থেকে অনুপ্রাণিত এই কাহিনিকেই কমেডির মোড়কে পর্দায় তুলে ধরেছেন পরিচালক শ্রী নারায়ণ সিং। যাতে অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে ভূমি পেড়নিকরকে। বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘টয়লেট: এক প্রেম কথা’ কেবলমাত্র একটি বলিউড ছবি নয়, এটি একটি বার্তা যা মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। সেই জন্যই এই ছবিকে বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘রুস্তম’-এর মতো সিনেমার জন্য জাতীয় পুরষ্কার পেয়েছিলেন অক্ষয়। তা নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি। শাসকদলের পৃষ্ঠপোষকতার জন্যই এই অ্যাওয়ার্ড নায়কের হাতে উঠেছে বলে ব্যাঙ্গ করেন অনেকে। বিতর্কের জেরে জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতেও চেয়েছিলেন আক্কি। তার সেই উত্তরের পরই নিভেছিল সে বিতর্কের আঁচ। অবশ্য এবারে তেমন কোনও বিরোধের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের