,

শাহরুখের ডাকে সাড়া দিলেন ৭ হাজার নারী

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান অভিনীত পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজল। সিনেমাটির প্রচারণাকে সামনে রেখে একটি প্রতিযোগিতার আয়োজন করে নির্মাতারা। এ প্রতিযোগিতায় ভালো সাড়াও পেয়েছেন তারা।

সম্প্রতি শাহরুখ খান তার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, ভারতে ‘সেজল’ নামে যে নারীরা রয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সেজল নাম যে এলাকায় রয়েছে সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। এরপর শাহরুখের এ ডাকে সাড়া দিয়েছেন সেজল নামের সাত হাজারের বেশি নারী। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নারী আহমেদাবাদ থেকে শাহরুখের কাছে চিঠি লিখেছেন।

শর্ত অনুযায়ী আহমেদাবাদে ওই নারীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। ৫১ বছর বয়সি এ অভিনেতা শুধু এই নারীদের সঙ্গে দেখা করবেন তা নয়, আগামী ২১ জুন সেখানে সিনেমাটির প্রথম গান ‘রাধা’ প্রকাশ করবেন।

রেড চিলিস এন্টারটেইন্টমেন্টের পরিবেশনায় জব হ্যারি মেট সেজল সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। সিনেমায় হরিন্দার সিং নেহরা নামের এক পাঞ্জাবি যুবকের ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান। এতে সেজল পারিখ নামের একজন গুজরাটি মেয়ের ভূমিকায় অভিনয় করছেন আনুশকা শর্মা। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে জব হ্যারি মেট সেজল সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের