,

‘প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমাদের অনেক গুম হওয়া নেতাকর্মীর পরিবার এখনো তাদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু খঁজে পায় না। রক্তে রক্তে বাংলাদেশ, খুনে খুনে খুনের দড়িয়া হয়ে গিয়েছিল বিএনপির আমলে। তাদের মুখে খুন গুমের কথা শোভা পায় না। বিএনপির মুখে গুম খুন এটা হাস্যকর বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন হাইওয়ে ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি. এ.কে.এম. নাহীন রেজা।

এদিকে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ঈদে ঘরমুখো মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের প্রায় ১১০০ পুলিশ সদস্য, ৭০০ আনসার ভিডিপি, ডিবি পুলিশ, বেশ কয়েকটি হোন্ডা টিম ২৪ ঘন্টা কাজ করবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের