,

রাজধানীতে এএসপির লাশ উদ্ধার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে হাইওয়ে পুলিশের কর্মকর্তা এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, রূপনগর থানা থেকে কিছু দূরে বেড়িবাঁধ এলাকার জঙ্গলে একটি লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দেয়া হয়। তবে এসময় তার পরনে পুলিশের পোশাক ছিল না।

রূপনগর থানার ওসি (তদন্ত) আকতারুজ্জামান ইলিয়াস বলেন, তার গলায় কালো দাগ রয়েছে। এ থেকে ধারণা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে, কারা এ কাজ করেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের