,

মোস্তাফিজের ছন্দপতনের দুইটি কারণ খুঁজে পেয়েছেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : কমে গেছে মোস্তাফিজের কাটারের ধার। এ নিয়ে চাপা গুঞ্জণ ক্রিকেট পাড়ায়। সদ্য সমাপ্ত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচ খেলে মাত্র ১ উইকেট শিকার করেছেন ফিজ। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১৭৪ এবং ইকোনমি রেট ৬.৩১। কেন টাইগার দলেন অন্যতম সেনসেশন মোস্তাফিজের এমন বেহাল দশা?

এ নিয়ে বাংলাদেশ দলের পেস তারকা তাসকিন আহমেদ মঙ্গলবার জানিয়েছেন, দর্শকদের কথা কী বলব, আমাদের খেলোয়াড়দেরই তার কাছে অনেক বেশি প্রত্যাশা। ও বিশেষ কিছু না করলেই মনে হয় খুব বুঝি খারাপ বোলিং করল।

অবশ্য মোস্তাফিজের ছন্দ হারানোর পেছনে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তুলে ধরেছেন দুইটি কারণ। মাশরাফির মতে, বর্তমানে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়ার কারণেই আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন ফিজ।

দ্বিতীয়ত, অন্য দলগুলো ইতিমধ্যে মুস্তাফিজকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে, যার ফলে তাঁর বোলিং এখন আর কারও কাছেই খুব একটা দুর্বোধ্য নয়। টাইগার অধিনায়কের ভাষায়,একটা হতে পারে তার খারাপ সময় যাচ্ছে। এটা সব ক্রিকেটারেরই যায়। অথবা অন্য দলগুলো তার বোলিং খুব ভালোভাবে পড়ে ফেলেছে। আরেকটা হলো ক্যারিয়ারের শুরুতেই ওর চোটে পড়া। হয়তো ভেতরে একটা ভয় কাজ করে। কাটারের পাশাপাশি আরও কিছু বোলিংয়ের অনুশীলন করেছে মোস্তাফিজ। সেটারও একটা প্রভাব পড়ে থাকতে পারে।

এদিকে দলের একটি সুত্রের মাধ্যমে জানা গেছে চ্যাম্পিয়নস ট্রফির আগে থেকেই মোস্তাফিজের বোলিংয়ে নতুনত্ব আনার চেষ্টা করছেন জাতীয় দলের কোচিং স্টাফরা। আর এর ফলেই বোলিংয়ের ধাঁর কমে গেছে তাঁর বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের