কসবা চারগাছ বাজারে সামন্য বৃষ্টিতে সড়কের বেহাল অবস্হা !
কসবা প্রতিনিধি : কসবা উপজেলায় অন্যতম জমজমাট চারগাছ বাজারে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
পথচারী,ব্যবসায়ী,চালক ও যাত্রীদের একটাই প্রশ্ন সড়কটির নির্মান কাজ শুরু হবে কবে? রাস্তাটিতে প্রতিদিন হাজার হাজার মানুষকে চলাচল করতে হয় অনেক কষ্ট করে।
ঈদের শপিং করতে আসা কলেজ ছাত্রী খাদিজা ও লাইলী আক্তার ‘পথিক নিইজ’ কে বলেন এমনিতেই এই রাস্তাটির অবস্থা অনেক খারাপ, তার উপর বৃষ্টি হলেই চলাচল করতে সমস্যা হয়।
বাজারের কাপড় ব্যবসায়ী দুলাল মেম্বার জানান এখন আমাদের ব্যবসা করার সময় অথচ রাস্তা খারাপের জন্য ক্রেতাগন দোকানে আসতে চাইনা, কিছু দিন আগে সড়কের বড় বড় গর্ত গুলো নিজ উদ্যোগে ভরাট করার কথা জানান ৪নং ওয়ার্ডের বর্তমান এই প্রতিনিধি।
কলেজ ছাত্র এ এইচ পলাশ ক্ষোভ নিয়ে বলেন রাস্তায় এই বেহাল দশা এখন কই মেম্বার,চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজন, আমাদের দেখায় দরকার নাই এই রাস্তাটির দিকে নজর দিলেই আমরা খুশি।
ব্যাংক এশিয়া চারগাছ শাখায় এজেন্ট সোহেল ভুইয়া জানান রাস্তাটির এমন খারাপ হওয়ার কারণে অনেক গ্রাহক কাদা মাটি দিয়ে বাজারে না এসে অন্য দিকে চলে যায়, তিনি দ্রুত বাজারের রাস্তাটি সংস্কার করা দাবী জানান।
চারগাছ আফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী শারমিন আক্তার বলেন আমরা প্রতিদিন এই রাস্তাটি দিয়ে পায়ে হেটে স্কুলে যাই, এটি এতটাই খারাপ যে মাঝে মধ্যে চলাচলের সময় গাড়ি এসে আমাদের কাদা মাটি পানি দিয়ে ভিজিয়ে দিয়ে যায়।
বাজারের ভুইয়া সুপার মার্কেটের মালিক জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন প্রায়ই আমার দোকানদার বলে রাস্তাটির জন্য তাদের ব্যবসায় ক্ষতি হয়, সবার মত আমার ও দাবী কেন এখনো বাজারের এই গুরুতপৃণ রাস্তাটির কাজ শুরু হচ্ছেনা।
অটো রিক্সা চালক বাদশা মিয়া বলেন বড় গর্ত গুলোতে অনেক সময় পানি জমে থাকায় কারণে রিকসা উল্টে পড়ে যাত্রীরা ব্যথা পেয়ে থাকে,
অত অভিযোগের বিষয়ে বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বলেন আমরা কি করব যা করার সরকার করবে, তাহলে আপনাদের কি দ্রায়িত্ব জানতে চাইলে তিনি জানান ব্যবসায়ীদের সুখ দুখ দেখায় দায়িত্ব কমিটির তবে রাস্তা তো আমরা করে দিতে পারবোনা।
৮নং ওয়ার্ড মেম্বার ইকবাল হোসেন বলেন-প্রতিদিন অনেক কথা আমাদের ও শুনতে হয়, রাস্তাটির টেন্ডার হয়ে গেছে অনেক আগেই তবে থানা ইন্জিনিয়ার জানিয়েছেন আগামী কিছু দিনের মধ্যেই এই রাস্তা সহ চারগাছ গ্রামের অন্য রাস্তা গুলোর নির্মান কাজ শুরু হবে।
আমাদের দোষারুপ না করে কিছুদিন অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন মূলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইনুল ইসলাম, তিনি জানান গতকিছু দিন আগে কসবায় মাসিক মেটিং এ আমিও দ্রুত কাজ শুরু করার দাবী জানায়।
চারগাছ এন আই ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন প্রায় অর্ধ শতাধিক গ্রামের মানুষের চলাচলে সবসময় মুখরিত থাকে বাজারটি, তিনি সকল জনপ্রতিনিধিদের আহবান করেন অতি তারাতাড়ি যেন এই রাস্তাটির কাজ সম্পন্ন করে এই দূর্দশা থেকে এলাকাবাসীকে রক্ষা করে।











