বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইলাতুল কদরের নিদর্শন

news-image

উম্মতে মুহাম্মদীর জন্য লাইলাতুল কদর মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। পূর্ববর্তী নবীগণের উম্মতেরা দীর্ঘ জীবন পেতেন। এ জন্য তারা অনেক বেশি আমল করতে পারতেন। তাই মহান রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন লাইলাতুল কদরের মতো এমন রাত যা হাজার মাস থেকে উত্তম।

এ রাতের ফজিলত সম্পর্কে রাসূল সা: বলেন, হযরত আবু হোরায়রা রা: থেকে বর্ণিত, রাসুল সা: আ: বলেন, ‘যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত কর’। বাইহাকি শরিফ

অন্যত্র বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাতকে ইবাদতের মাধ্যমে সারা রাত্র জাগরণ করে কাটাবে তার পূর্বকৃত গুনাহসমুহকে মাফ করে দেয়া হবে’। বুখারি শরিফ

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশ দিনের বিজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করবে। (বুখারি, মিশকাত)

পবিত্র রমজানের শেষ দশকে মুমিন মুসলমানের চাওয়া-পাওয়ার শ্রেষ্ঠ রাত ‘লাইলাতুল কদর’ তালাশে এ ছিল প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুস্পষ্ট ঘোষণা।

লাইলাতুল কদর-এর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য নির্দশন, যা দেখে লাইলাতুল কদর-এর রাতকে চিহ্নিত করা যায়। আর তা হলো-

লাইলাতুল কদরে আকাশ থেকে ফেরেশতা নেমে আসেন। মহান আল্লাহর ইবাদতরত বান্দাদের সঙ্গে মুসাফাহা করেন।
লাইলাতুল কদর-এর পরের দিন সূর্যের তেমন কিরণ বা তাপ অনুভব হয় না বলে অনেকেই মতামত ব্যক্ত করেছেন।
আর লাইলাতুল কদর-এর রাতের ঔজ্জ্বল্য অন্য রাতের তুলনায় প্রকৃতপক্ষে অনেক বেশি হয়।
ইবনে হাজার আসকালানির মতে, শবেকদর-এর রাতের একটি আলামত হলো- সৃষ্টির প্রতিটি বস্তুকেই সিজদারত অবস্থায় দেখা যায়।
প্রতিটি স্থান এমনকি অন্ধকারাচ্ছন্ন স্থানগুলোকেও মনে হয় যেন স্বর্গীয় আলোয় আলোকিত।
লাইলাতুল কদর-এর রাতে আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দাগণ ফেরেশতাদের সালাম শুনতে পায়।
লাইলাতুল কদর-এর রাতের শেষ ভাগে হালকা বৃষ্টি হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু