,

সুস্থতার জন্য যোগ ব্যায়াম সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে : স্পিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে যোগ ব্যায়াম সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সুস্থতার জন্য যোগ ব্যায়াম একটি কার্যকর উপাদান।

সুস্থ সমাজ বিনির্মাণে যোগ ব্যায়াম অনুশীলনের মাধ্যমে জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
আজ বুধবার সকালে আন্তর্জাতিক ইয়োগা দিবস ২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান স্পিকার। ভারতীয় হাই কমিশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা। অনুষ্ঠানে শিল্পী আঁখি আলমগীর, রোকেয়া প্রাচী ও মেহরীনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, “যোগ ব্যায়াম একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শারীরিক ও মানসিক বন্ধনকে নিবিড় করে। অবাধ তথ্যপ্রবাহের এ যুগে মানুষের জীবনচলার পথে অনেক রোগ ব্যাধির সম্মুখীন হতে হয়। সেসব রোগ ব্যাধিকে জয় করে সুস্থতার জন্য যোগ ব্যায়াম কার্যকরী ভূমিকা রাখতে পারে। এই ব্যায়াম নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের জীবনে কাঙ্খিত পরিবর্তন আনতে পারি এবং সুস্থ থাকতে পারি। ” তিনি এ কাজে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, বিশ্বের ১৪০টি দেশে আজ আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত হচ্ছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা প্রচার ও ভারত বিচিত্রার ইয়োগা বিষয়ক বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এবারের অনুষ্ঠানে সাড়ে তিন হাজার প্রতিনিধি অংশ নেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে