,

ফখরুলের গাড়িবহরে হামলা : ২৬ জনের বিরুদ্ধে মামলা

news-image

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও তার গাড়িবহরে হামলার ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সারের আদালতে ২৬ জনের নামসহ আরও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক মামলা করেন।

উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে যাওয়ার পথে গত রবিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালীতে বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়। রাস্তায় বেরিকেড দিয়ে তুমুল বৃষ্টির মধ্যে ৩০-৩৫ যুবক এ হামলা চালায়। তারা ইট, পাথর, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে মির্জা ফখরুলকে বহনকারী গাড়িতে ভাংচুর চালায়। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ ছয় নেতা আহত হন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের