সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রোজার ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তার এ সফর প্রসঙ্গে বিএনপির দলীয় সূত্র জানায়, এখনো খালেদা জিয়ার লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি তবে আগামী জুলাই মাসের মাঝামাঝিতে তিনি লন্ডন সফর করবেন।

বর্তমানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন। আসন্ন সফরে তার কাছেই উঠবেন খালেদা জিয়া।

জানা গেছে, বিএনপি চেয়ারপার্সনের এবারে লন্ডন সফরের রাজনৈতিক তাৎপর্যও অত্যধিক। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপি কোন প্রক্রিয়ায় অংশ নেবে, আন্দোলন কর্মসূচি কি হবে, নির্বাচন নিয়ে পর্যবেক্ষক মহল ও আন্তর্জাতিক মহলের মনোভাব ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে দলের এ দুই শীর্ষ নেতার মধ্যে। এছাড়া খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

বিএনপির এক নেতা জানান, সাম্প্রতিক সময়ে তার চোখে কিছু সমস্যা হচ্ছে। এর আগেও তিনি লন্ডনে চোখের চিকিৎসা নিয়েছেন। তবে চিকিৎসার জন্য চেয়ারপারসন লন্ডন যাওয়ার চিন্তাভাবনা করলেও তার এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিএনপির নেতারা।

প্রসঙ্গত, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১০ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। এক-এগারোর সরকারের সময়ে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে গুরুতর অসুস্থ তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার সাথে আছেন স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান। সর্বশেষ ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। দুই মাসের বেশি সময় তখন তিনি লন্ডনে ছিলেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট