,

খালি পেটে দুধ পান কি ঠিক?

news-image

অনলাইন ডেস্ক : খাওয়ার আগে মনে রাখা দরকার আপনি কি খাচ্ছেন এবং কখন খাচ্ছেন। কারণ এসব বিবেচনা স্বাস্থ্যের উপর প্রভাব রাখে। বিশেষ করে খাদ্য থেকে যথাযথ পুষ্টি গ্রহণে প্রত্যক্ষ ভূমিকা রাখে। তাই শুধু কি খাচ্ছেন- তাই নয়, কখন খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ।

যেমন, আগে মনে করা হত ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কিন্তু যেহেতু দুধ নিজেই একটি সম্পূরক খাদ্য, তাই ঘুমানোর আগে দুধ পান করলে তা হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং গ্যাস্টিকের সমস্যা তৈরি করতে পারে।

রাতের খাবার খেয়ে ঘুমানোর আগে দুধ পানের অর্থ হচ্ছে আবারও রাতের খাবার গ্রহণ; যা বিশেষজ্ঞদের ভাষায় ‘পোষ্ট-ডিনার’।

তবে কি সকালে খালি পেটে এক গ্লাস দুধ পান করবেন? অনেকেরই সকালে খালি এক গ্লাস দুধ বা এক মগ ঠাণ্ডা কফি পানের অভ্যাস আছে। এই অভ্যাস তাহলে কতখানি স্বাস্থ্য সম্মত?

বিশেষজ্ঞরা বলেন, যাদের সমস্যা হচ্ছে না তারা সকালে খালি পেটে দুধপান করতে পারেন। তবে যাদের শর্করায় সমস্যা আছে তাদের ক্ষেত্রে সকালে কিছু খেয়ে তারপর দুধ পান করা ভালো।

পুষ্টি বিশেষজ্ঞরা বলেন, দুধ একটি ‘কমপ্লিট-মিল’। একটি ভারি খাবার; যা হজমের জন্য সকাল বেলা অনেকের পাকস্থলি প্রস্তুত থাকে না। অবশ্য শরীর ভেদে এই প্রবণতা ভিন্ন হয়। তাই শরীর কেমন প্রতিক্রিয়া দেয় তার ওপর নির্ভর করে দুধ বা অন্যান্য খাদ্য গ্রহণের সময় নির্ধারণ করা উচিত। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের