,

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সঙ্গে ইফতারে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : বাবা-মা হারানো সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে কাজ করে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন। অনাথ এই শিশুদের আশ্রয় থেকে শুরু করে পড়াশোনার দায়িত্বটা এই সংগঠনটি বেশ ভালোভাবেই করে চলছেন। আর এই শিশুদের আনন্দঘন এক সময় উপহার দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা।

সোমবার মোবাইল ফোনের ব্র্যান্ড প্রতিষ্ঠান লাভা’র সৌজন্যে গুলশানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন মাশরাফি। সেখানেই শিশুদের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখালেন। মাশরাফিকে পেয়ে আবেগে আপ্লুত শিশুরা নিজেদের স্বপ্নগুলো আঁকড়ে ধরার প্রেরণা পেলেন।

মাশরাফির কথা শুনে সজলীর বড় হওয়ার স্বপ্নটা যেন আরও ‘বড়’ হয়ে উঠল। ক্লাস এইটে পড়া এই কিশোরী মাশরাফির কথায় অনুপ্রেরণা খুঁজে পেল, ‘আমার স্বপ্ন আইনজীবী হওয়ার, চেষ্টা করব। যে পরিবেশে থাকি ও যেখানে থাকি, হয়তো হতে পারব না! তবে চেষ্টা করে যাব। স্বপ্নেও ভাবিনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের সঙ্গে আমাদের দেখা হবে। তাকে আমরা টিভিতে দেখেছি। কেমন লাগছে তা আসলে বলার মতো নয়। যখন উনি (মাশরাফি) আমাদের পাশে বসলেন, তখন মনে হচ্ছিল স্বপ্নের দেশে চলে যাচ্ছি।’

এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে মাশরাফি বলেছেন, ‘খুবই ভালো লাগছে। লাভা মোবাইল কোম্পানি খুব ভালো উদ্যোগ নিয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে তারা আছে। ওদের জন্য কাজ করছে। শিক্ষার ব্যবস্থা করছে। আশা করি তারা কাজটা চালিয়ে যাবে। সবারই দায়িত্ব যার যার জায়গা থেকে মানুষের জন্য কিছু করার। আমার জায়গা থেকে আমি করব। সবাই এগিয়ে এলে সবাই ভালো থাকতে পারবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের