,

দুই সন্তানের জননী সাবেক প্রেমিকার সঙ্গে পরকীয়া, অতঃপর…

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পরকীয়ার জের ধরে সাবেক প্রেমিক স্নাতক ৩য় বর্ষের ছাত্র রানার বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী মিমি খাতুন (২৫)।

সোমবার সন্ধ্যা থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামে রানাদের বাড়িতে অনশন করছেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, রানা ও মিমির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। বেশ কিছুদিন আগে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছিল। রোববার রাতে আবারও আটক করা হলে রানা মোবাইল ফোন, সেন্ডেল ও সিগারেটের প্যাকেট ফেলে পালিয়ে যায়।

মিমি খাতুন জানান, বিয়ের আগে রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। রানা নিয়মিত যোগাযোগ করতো। রোববার রাতে তার স্বামী আমবাগানে পাহারা দিচ্ছিল। এ সুযোগে রানা তার ঘরে অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়। এসময় তার স্বামী হঠাৎ উপস্থিত হয়ে হাতেনাতে ধরে ফেলে। পরে রানা তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

তবে বিষয়টি অস্বীকার করে রানার পরিবারের সদস্যরা।

ঘটনাটিকে ষড়যন্ত্র উল্লেখ করে ফোনে রানা জানান, পূর্ব শত্রুতার জের ধরে মেয়ে পক্ষ এ নাটক সাজিয়েছে।

মিমির পিতা আবদুল মানিক জানান, মেয়ের সিদ্ধান্ত মেয়েই নিয়েছে সেহেতু আমার বলার কিছুই নেই।

সংশ্লিষ্ট ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কোনো পক্ষই আমার নিকট আসেনি।

এ ব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম বলেন, মেয়েটি যেহেতু দুই সন্তানে জননী এবং বর্তমানে স্বামী আছে, সেহেতু এটি জটিল বিষয়। সামাজিকভাবে এটি সমাধান করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে