,

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কি.মি দীর্ঘ যানজট

news-image

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাউখোলা নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে এ দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি উত্তরবঙ্গগামী ট্রাক মহাসড়কের নিচে পড়ে যায়, অপর ট্রাকটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়। এতে বাউখোলা থেকে এলেঙ্গা এবং বাউখোলা থেকে পাকুল্লা পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটে রূপ নেয়।

যানজটে আটকে পড়া যমুনা সেতু এলাকার শরীফ মাহমুদ নামের এক ব্যক্তি ইত্তেফাককে বলেন, ‘পাকুল্লা বাসস্ট্যান্ড পার হয়ে জ্যামে আটকে আছি। প্রায় ২ ঘন্টা একই স্থানে অবস্থান করার পর সবেমাত্র গাড়ি ছাড়ল।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলায় বাউখোলায় রাত ৮ টার দিকে বাস-ট্রাক সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দাড়িয়ে থাকায় যানবাহনের সংখ্যা দীর্ঘ হতে থাকে। পরে ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে।।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, টাঙ্গাইলের বাউখোলা এলাকায় দুই মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে প্রশাসনের লোক উপস্থিত আছে। যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে রাস্তায় যানচলাচল স্বাভাবিক হতে ঘন্টাখানেক লেগে যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের