,

১০০ কোটি ইউরোতে রোনালদোকে ছাড়তে পারে রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : মাদ্রিদ ছাড়ার গুঞ্জনটা বেশ ক’দিন ধরেই শোনা যাচ্ছে তার। মূলত: কর ফাঁকির অভিযোগ উঠাতেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রোনালদো।

তবে পর্তুগীজ তারকাকে যেকোনো মূল্যে ধরে রাখতে চান ফ্লোরেন্তিনো পেরেস। তবে কোনো কারণে দলের সেরা খেলোয়াড়কে যদি ছাড়তেই হয়, সেক্ষেত্রে তাকে পেতে আগ্রহী দলকে তার বাইআউট ক্লজের ১০০ কোটি ইউরো দিতে হবে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি।

স্পেনের সরকারি কৌঁসুলিদের অভিযোগ ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনালদো। তদন্ত শুরুর পর থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন তারকা এই খেলোয়াড়।

সংবাদ মাধ্যমগুলোর খবর- স্পেনের কর কর্তৃপক্ষের আচরণে বিষিয়ে উঠেছে চার বারের বর্ষসেরা এই ফুটবলারের মন; ছাড়তে চান স্পেন। অনেকের ধারণা, ইংল্যান্ডের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।

রিয়াল সভাপতি জানিয়েছেন, কোনো ক্লাব পর্তুগিজ ফরোয়ার্ডকে কিনতে চাইলে গুণতে হবে বিশাল অংকের ট্রান্সফার ফি।

ওন্দা সেরোকে পেরেস বলেন, “তার ক্লাব ছাড়ার মূল্য ১০০ কোটি ইউরো। কেউ ওই অংকের অর্থ দিতে ইচ্ছুক না হলে, সে কোথাও যাচ্ছে না। ”

কর ঝামেলায় রোনালদোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে পেরেস বলেন, “খেলোয়াড় হিসেবে ও একজন মানুষ হিসেবে তার পাশে আমি থাকবো। আমি ক্রিশ্চিয়ানোকে জানি, পেশাদার ও ব্যক্তি উভয় দিক থেকেই সে ভালো মানুষ। ”

কনফেডারেশন্স কাপ খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে রাশিয়ায় আছেন রোনালদো। তাই এখন এ বিষয়ে কথা বলে তার মনোযোগে ব্যাঘাত ঘটাতে চান না পেরেস। প্রতিযোগিতাটি শেষ হলে এ বিষয়ে রোনালদোর সঙ্গে কথা বলবেন রিয়াল সভাপতি। গোল ডটকম

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে