,

হামলাকারীরাই মাটি কাটার নাটক করেছে : ফারুক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, কিছুদিন আগে আমাকে জামা খুলে পিটিয়েছে। আর এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলা চালিয়েছে। যারা মির্জা ফখরুলের উপর হামলা করেছে তাদের নিয়েই হাছান মাহমুদ মাটি কাটার নাটক করেছেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর গাড়িবহরে হামলাকারী সন্ত্রসীদের গ্রেফতার ও বিচার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন।

বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী সুইডেনে এক অনুষ্ঠানে বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ করেছেন। তার একদিন পরই মির্জা ফখরুলের গাড়িবহরে এ আক্রমণ। এ আক্রমণই প্রমাণ করে সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, আমি ভেবেছিলাম সরকারের অনির্বাচিত এই স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথে তদন্ত করে কোনো ব্যবস্থা নেবেন, কিন্তু তা তিনি না করে সময়ক্ষেপণ করছেন। এর পরিণাম কখনও শুভ হবে না।

বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে আমরা প্রতিটি গ্রামে গিয়ে গ্রামবাসীকে নিয়ে এই অবৈধ সরকারের ভোট চুরি ঠেকিয়ে প্রতিবাদ করব।

বিএনপি নেত্রী ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জিয়া নাগরিক ফোরামের (জিনাফের) সভাপতি মিয়া মহাম্মদ আনোয়ার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে