,

‘মুবারাকান’-এর ট্রেলারে নজর কাড়ল অনিল-অর্জুন জুটি

news-image

 

বিনোদন ডেস্ক :আবারও ফিরছেন পরিচালক আনিস বাজমি। আর আনিস বাজমি মানেই তো সব টেনশন ভুলে সেলুলয়েডে মন খুলে হাসির পালা। বলিউডে তাঁর মতো কমেডি ফিল্ম বানাতে খুব কম পরিচালকই পারেন, এরকমই মত বিটাউনের বহু অভিনেতার। ওয়েলকাম ব্যাকের পর আবারও ব্যাক করছেন তিনি। সঙ্গে এবারও রয়েছেন অনিল কাপুর। তবে অনিল একা নন, এবার তালিকাটা বেশ দীর্ঘ। ছবির নাম ‘মুবারাকান’।

সোশ্যাল সাইটে মুক্তি পেল ছবির প্রথম ট্রেলার যেখানে উঠে আসছে সিং পরিবারের নিজস্ব দুনিয়ার গল্প। সেই সিং পরিবারের একজন ছেলে অর্জুন কাপুর। একজন বলা ভুল, দুজন ছেলেই অর্জুন কাপুর- করণ ও চরণ। একজন লেডি কিলার তো আরেকজন পাঞ্জাবিতে যাকে বলে “সুশীল বান্দা”। দুটি চরিত্রে এক অদ্ভুত সামঞ্জস্য রয়েছে। ট্রেলারে অর্জুনের কমিক টাইমিং সত্যিই নজর কেড়েছে। ট্রেলার দেখে বোঝা দায় যে এটাই অর্জুনের প্রথম কমেডি। কাকা অনিল কাপুর ও ভাইপো অর্জুনের এই জুটি যে মাত করবে বক্সঅফিসে ট্রেলার দেখেই তা কিছুটা টের পাওয়া যাচ্ছে।

আনিস বাজমির অন্যান্য ছবির মতোই এই ছবিও কমেডি অফ এরর। একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটে যায় বেশ কয়েকটি মজার ঘটনা। অর্জুনের বিপরীতে দেখা যাবে আথিয়া শেট্টি ও ইলিয়ানা ডি’ক্রুজকে, বিঙ্কল ও সুইটির চরিত্রে। ট্রেলারে আথিয়া একেবারে শান্তশিষ্ট, ঠিক যেন পাশের বাড়ির মেয়ে অন্যদিকে ইলিয়ানা বেশি কথা বলতে ভালবাসে, এককথায় চার্মিং।
তবে এখানেই শেষ নয়, এই ছবির অন্য পাওনা হতে চলেছে মিকার গলায় জনপ্রিয় গান হাওয়া হাওয়ার রিমেক। কমেডির মোড়কে এই ট্রেলার ইতিমধ্যই বাজিমাত করেছে। এ তো শুধু ট্রেলার, পুরো ছবি নিয়ে দু-দুজন অর্জুন কাপুর, কাকা অনিল কাপুরের সঙ্গে প্রথমবার বড়পর্দায় আসছেন ২৮শে জুলাই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা