সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত-ইংল্যান্ডকে নিয়ে সিরিজ চায় বিসিবি

news-image

 

স্পোর্টস ডেস্ক :ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় (এফটিপি) ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ভারত ও ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক কোনো সিরিজ নেই। কিন্তু এতো দেরি কোনো? খুব দ্রুত হলে আরো ভালো হয়। ভারত ও ইংল্যান্ডের সঙ্গে আরো বেশি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। এটা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কথা নয়, বরং সামাজিক যোগযোগ মাধ্যমেও এ নিয়ে স্ট্যাস্টাস ও কমেন্ট করেছে অনেকে।

যেহেতু বাংলাদেশ এখন যেকোনো দলে বিপক্ষে ত্রাস। কাঁপিয়ে দিতে পারে যখন, তখন যারে তারে। তাই এ বিষয়ে কথা বলতে আগ্রহী বিসিবি।

সূত্র জানিয়েছে, বোর্ড সভার বাইরে বিসিসিআই ও ইসিবিকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দেবে বিসিবি। এ ছাড়া অন্য দুটি বোর্ডের সঙ্গে আগামী বছর বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন নিয়েও আলোচনা হতে পারে। অন্য বোর্ডের সঙ্গে আলোচনা হতে পারে ‘এ’ দলের সফর বিনিময় কর্মসূচি নিয়েও।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও জানান, ‘আইসিসির এ রকম বড় সভার সময় দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও বিভিন্ন বোর্ডের সঙ্গে আলোচনার সুযোগ সব সময়ই থাকে। আমরা ইংল্যান্ড ও ভারতের সঙ্গে খেলার খুব কম সুযোগ পাচ্ছি। ভবিষ্যতের জন্য এই দুই বোর্ডকে কিছু ম্যাচ খেলার প্রস্তাব দিতে পারি আমরা। পারফরম্যান্সের দিক দিয়ে যে আমরা এখন ভালো একটা অবস্থানে আছি, সেটা তাদের জোর দিয়ে বোঝাতে হবে।’

সাধারণ সভার আগে দুই দিনব্যাপী চলে প্রধান নির্বাহীদের সভা। দ্বিপাক্ষিক সিরিজের আলোচনাগুলো সাধারণত এ সভার সময়ই গতি পায়।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ক্রিকেটের বাজার ভালো নয়, এত দিন এটাই জানত সবাই। সে জন্য এসব দেশে গিয়ে খেলার সুযোগও কম পেত বাংলাদেশ দল। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির পর সেটি আর বলার সুযোগ নেই বলে মনে করেন জালাল ইউনুস।

তিনি জানান, ‘ইংল্যান্ডও এবার বুঝতে পেরেছে, বাংলাদেশ তাদের দেশে গিয়ে খেললে কী প্রভাব পড়তে পারে। বাংলাদেশের খেলা হলে দর্শকে মাঠ ভরে যায়। অন্য অনেক দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে খেলাটাই বরং বাণিজ্যিকভাবে তাদের জন্য বেশি লাভজনক।’

বিসিবি কর্মকর্তারা ভবিষ্যতে বাংলাদেশের খেলা বাড়ানোরও একটি ‘প্রকল্প’ হাতে নিয়ে লন্ডন গেছেন বলে বোর্ড সূত্রে জানা গেছে। ‘অ্যানুয়াল কনফারেন্স উইকে’ যোগ দিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বর্তমানে লন্ডনে আছেন।

প্রসঙ্গত, লন্ডনে গতকাল সোমবার শুরু হয়ে গেছে ‘আইসিসির অ্যানুয়াল কনফারেন্স উইক’। বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে আগামী ২৩ জুলাই এ সভা শেষ হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা