,

হঠাৎ ভাইরাল শাহরুখ কন্যা

news-image

 

বিনোদন ডেস্ক :হঠাৎ ভাইরাল হয়েছে শাহরুখ ও তার মেয়ে সুহানার ছবি। এই প্রথম একসঙ্গে দেখা গেল দুজনকে। মা গৌরী খানের রেস্তোরাঁ চালু উপলক্ষ্যেই তাদের একসাথে দেখা গেছে।

এই প্রথম বাবার হাত ধরে পার্টিতে যান সুহানা। ১৭ বছরের সুহানা অরেঞ্জ শর্ট ড্রেসে এক গাড়িতে চড়ে বাবার সঙ্গে সেখানে যান। ব্যস, ক্যামেরাম্যানদের একের পর এক ফ্ল্যাশ দু’জনের ওপর। এসময় সুহানাকে নিয়ে কিছুটা পোজ দেন শাহরুখ। মা গৌরী খানের রেস্তোরাঁ চালুতে এই দৃশ্যই যেন সেরা।

বান্দ্রার বুকে এই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইনিং এর দায়িত্বে গৌরী খান। রেস্তোরাঁ উদ্বোধনে বলিউড তারকাদের মেলাও বসে। একসঙ্গে সেখানে যান আলিয়া-সিদ্ধার্থ। এরপর আলোচনা শুরু হয় মালাইকা ও অর্জুনের পর পর উপস্থিতি নিয়ে। এছাড়া সেখানে যান সুশান্ত, কৃতি, জ্য়াকলিন, অনীল কাপুরসহ শাহরুখ বন্ধু ফারহা খান। কেউ ডিজাইনার পোশাকে, কেউ বা এই গ্র্যান্ড অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন ক্যাজুয়াল লুক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা