,

ফের বিপাকে পড়তে পারেন শাকিব খান

news-image

অনলাইন ডেস্ক : পরিচালকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে কিছু দিন আগেই বেকায়দায় পড়েছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। চলচ্চিত্রের ১৩টি সংগঠন তাকে নিষিদ্ধও করেছিল। পরে ক্ষমা চেয়ে পার পেয়ে যান শাকিব। এবার চলচ্চিত্রের এক সময়ে জনপ্রিয় নায়ক ফারুক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এজন্য ফের বিপাকে পড়তে পারেন শাকিব।

গত রবিবার দুপুরে এফডিসিতে চলচ্চিত্র ঐক্যজোটের ডাকা সমাবেশে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক। সেখানে যৌথ প্রযোজনায় ছবিতে অনিয়মের বিরুদ্ধে সরব হন তিনি।

একইদিন সন্ধ্যায় প্রদর্শক সমিতি ও বুকিং এজেন্ট সমিতি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে অভিনেতা ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, এতদিন কোথায় ছিলেন সাহেব? আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন। চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে। তখন তো আপনাকে দেখা যায়নি। নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি। তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা