,

হাশমি-সানির রোমান্স (ভিডিও)

news-image

 

বিনোদন ডেস্ক : বহুল প্রতীক্ষিত ও তারকাবহুল সিনেমা বাদশাহো। কয়েকদিন ধরেই সিনেমার পোস্টার প্রকাশ করে আসছিলেন নির্মাতারা। গতকাল (১৯ জুন) প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। এতে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি রোমান্সেরও আভাস মিলেছে।

১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল। এ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বাদশাহো। এক শহর থেকে অন্য শহরে ভারতের সংরক্ষিত স্বর্ণ নিয়ে যাওয়ার সময় তা চুরির চেষ্টা করে অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়েনা ডিক্রুজ, এশা গুপ্তা, বিদ্যুৎ জামাল ও সঞ্জয় মিশ্রা। এ জন্য তারা পান ৯৬ ঘণ্টা সময়। তাদের বাধা দেওয়ার জন্য রয়েছে এলিট সেনা সদস্য। শেষ পর্যন্ত তারা স্বর্ণ চুরি করতে পারবেন কিনা তা নিয়ে সিনেমার গল্প।

টিজারের শুরুতেই দেখা যায়, ১৯৭৫ সালের একটি ফুটেজ। যেখানে ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) জরুরি অবস্থা নির্দেশ পত্রে স্বাক্ষর করছেন। এরপর দেখানো হয়, এলিট সেনা সদস্যদের তত্ত্বাবধায়নে একটি সুরক্ষিত জায়গায় স্বর্ণ রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সিনেমার চরিত্রগুলোকে একের পর এক পরিচয় করিয়ে দেয়া হয়। টিজারে বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখা গেছে। এছাড়া অজয়-ইলিয়েনার চুম্বন এবং ইমরান হাশমি-সানি লিওনের অন্তরঙ্গ রোমান্স দেখা গেছে। সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন সানি লিওন।

বাদশাহো সিনেমাটি পরিচালনা করছেন মিলান লুথারিয়া। টি-সিরিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন গুলশান কুমার, ভূষণ কুমার, কৃষাণ কুমার। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা