,

মেয়ে নায়িকা হওয়াতে শ্রীদেবীর আপত্তি

news-image

 

বিনোদন ডেস্ক : নানা কারণেই আলোচনায় থাকেন বলিউড তারকারা। মাঝে মধ্যে স্পটলাইটের আলোয় চলে আসেন তাদের সন্তানেরাও। সিনেমায় পা রাখবেন এমন গুঞ্জনে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন বলি তারকা সন্তান।

সাইফ কন্যা সারা আলী খান অভিনয় করবেন অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত। অন্য বিয়ন্ড দ্য ক্লাউডস সিনেমায় দেখা যাবে শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারকে। শ্রীদেবী কন্যা জানভি কাপুরও রয়েছেন আলোচনায়। সাইরাত সিনেমার হিন্দি সংস্করনে জানভির অভিনয়ের কথা শোনা যাচ্ছে।

তবে মেয়ের সিনেমায় অভিষেক নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন শ্রীদেবী। সম্প্রতি সাইফ আলী খান মেয়ে সারার সিনেমায় অভিষেক প্রসঙ্গে জানিয়েছেন, মেয়ের সিনেমা ক্যারিয়ার নিয়ে খুব একটা খুশি নন তিনি। সাইফের পথ ধরে এবার এক সাক্ষাৎকারে শ্রীদেবী জানালেন, অভিনেত্রীর চেয়ে মেয়েকে সংসারী দেখতেই বেশি পছন্দ করবেন তিনি।

এ প্রসঙ্গে শ্রীদেবী বলেন, ‘জানভি স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু করেত চাইছিল এবং প্রাথমিক পর্যায়ে আমি তার পক্ষে ছিলাম না। বলছি না ইন্ডাস্ট্রি খারাপ। আমি এর মাধ্যমেই পরিচিত। কিন্তু অভিভাবক হিসেবে তাকে সংসারী দেখলেই আমি বেশি খুশি হবো। কিন্তু তার খুশিটাই সবার আগে। সে যদি অভিনেত্রী হিসেবে ভালো করে তবে মা হিসেবে আমি গর্ব বোধ করব।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং সিনেমার বিশেষ প্রদর্শনীতে গেলে মেয়েদের সঙ্গে নিয়ে যাই। কিন্তু মানুষ মনে করে আমি জানভির প্রচারণার জন্য এমন করছি। মেয়ের সঙ্গে চলতে মা হিসেবে আমি গর্ব বোধ করি। কিন্তু মানুষ বিষয়টি নিয়ে আমাকে ভুল বোঝে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে