,

ইনজুরিতে রুবেল, দ্রুত অস্ত্রোপচার দরকার

news-image

স্পোর্টস ডেস্ক :আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরেই ইনজুরি দুশ্চিন্তায় পেসার রুবেল হোসাইন। রুবেলের চোখের নিচে নাকি চোট ধরা পড়েছে। চোখ আর কানের মাঝখানে হাড় সামান্য নিচে নেমে গেছে। দরজার সাথে ধাক্কা লেগেই নাকি এই কান্ড। ফলে সমাধানের জন্য দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।

ইংল্যান্ডের মাটিতে বেশ দাপটই দেখিয়েছিলেন রুবেল হোসাইন। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে ৩০ ওভার করেছেন। মাঠে ইনজুরিতে না পড়লেও দেশে ফিরে চোট অনুভব করেন তিনি। রুবেলের চোখের নিচে নাকি চোট ধরা পড়েছে। চোখ আর কানের মাঝখানে হাড় সামান্য নিচে নেমে গেছে। দেশে ফিরেই ব্যথা অনুভব করায় বিসিবির চিকিৎসকের সাথে দেখা করেছেন এই ফাস্ট বোলার।

সিটি স্ক্যান রিপোর্ট দেখে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, ‘চোটের জায়গার হাড় সামান্য নিচে নেমে গেছে। ছোট একটা অস্ত্রোপচার লাগবে। আর সেটা তাড়াতাড়িই করে ফেলা ভালো। এটা স্পোর্টস ইনজুরি নয়, এটুকু নিশ্চিত। ও বলেছে, দরজার সঙ্গে ধাক্কা লেগে নাকি ব্যথা পেয়েছে।’

রুবেল বলেন, ‘ম্যাচ শেষে হোটেলে ফেরার পর রুমের দরজার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। ওই সময় খুব বেশি ব্যথা অনুভব করিনি। দেশে আসার তাড়াহুড়ার মধ্যে তাই আর ফিজিওকে বিষয়টা বলিনি। কিন্তু ফোলাটা আস্তে আস্তে বাড়ায় ঢাকায় এসে ডাক্তার দেখিয়েছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা