,

কেমন হবে ঈদের সাজ

news-image

অনলাইন ডেস্ক : দেখতে দেখতে পবিত্র রমজান শেষে দোর গোড়ায় যেন চলে এলো ঈদুল ফিতর। এই ঈদ নিয়ে সকলেরই থাকে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে মেয়েরা ও শিশুরা বেশ উৎসুক থাকে যে, তারা কে কি পরবে? কিভাবে সাজবে? আরো কত কিছু।

ঈদ হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই ঈদের সাজটাও চাই তেমনি সুন্দর ও আর্কষণীয়। পোশাকের উপর নির্ভর করে ঈদের সাজ। তবে ঈদের দিন সময়ের তারতম্যেও সাজে অনেক খানি ভিন্নতা আসে।

যেহেতু ঈদের দিন রোদ থাকার সম্ভাবনা বেশি তাই সকালের সাজটা হওয়া চাই স্নিগ্ধতাপূর্ণ। সেটা হতে পারে হালকা সুতি সালোয়ার কামিজের সাথে কানে ছোট টব, হাতে পাতলা ব্রেসলেট বা চুড়ি, গোলায় ছোট লকেট পাতলা চেইন, ঠোটে হালকা লিপগ্লস।

ব্যাস দেখবেন ঈদের সকালে আপনাকে কত মনোমুগ্ধকর ও আকর্ষণীয় লাগছে।

এবার দুপুর গড়িয়ে বিকেল আসতে আসতে বাসায় বিভিন্ন মেহমান বা আপনার বদ্ধু বান্ধবদের সাথে বাইরে ঘোরার পালা শুরু হবে। এই মুহুর্তে আপনার সজ্জা হওয়া চাই গর্জিয়াস। আপনি আপনার আকর্ষণীয় ঈদেও পোশাকটি এই সময়টায় পরতে পারেন। সেটি হতে পারে শাড়ি, আনারকলি, জিপ্সি, সালোয়ার-কামিজ ইত্যাদি। আপনি যেই পোশাক পরবেন তার উপরই নির্ভর করবে আপনার সাজটি কেমন হবে। তবে পোশাক সাথে ম্যাচিং করে সাজটি মানান সই হওয়া চাই। আপনি ম্যাচিং করে কানের দুল, গহনা, পার্স, জুতা, চুড়ি বা ব্রেসলেট, ঘড়ি পড়তে পারেন। এতে করে আপনাকে সবার চেয়ে আলাদা ও আকর্ষণীয় লাগবে। আপনার ফেস এর সাজ বিকালে বেশি ডিপ হওয়া চলবে না। বিকালের সাজ ফুটে উঠবে আপনার বাহ্যিক আর্নামেন্টস দিয়ে।

আর আপনার রাতের সাজটি হবে ফেস বেসের উপর। রাতে আপনার আই, লিপ, ব্লাসন এ গুলো হওয়া চাই ডিপ বেসের। রাতে আপনার ফেস সজ্জাই আপনাকে আকর্ষণীয় করে তুলবে।
ঈদ হচ্ছে অত্যন্ত আনন্দ ও খুশি বিলিয়ে দেবার দিন। আপনার ঈদের সাজ হোক সুন্দর ও জাকজমকপূর্ণ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে