,

ঈদের সাজ যেমন হবে

news-image

দেখতে দেখতে পবিত্র রমজান শেষে দোর গোড়ায় যেন চলে এলো ঈদুল ফিতর।এই ঈদ নিয়ে সকলেরই থাকে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে মেয়েরা ও শিশুরা বেশ উৎসুক থাকে যে, তারা কে কি পরবে? কিভাবে সাজবে? আরো কত কিছু।

ঈদ হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই ঈদের সাজটাও চাই তেমনি সুন্দর ও আর্কষণীয়। পোশাকের উপর নির্ভর করে ঈদের সাজ। তবে ঈদের দিন সময়ের তারতম্যেও সাজে অনেক খানি ভিন্নতা আসে যেহেতু ঈদের দিন রোদ থাকার সম্ভাবনা বেশি তাই সকালের সাজটা হওয়া চাই স্নিগ্ধতাপূর্ণ। সেটা হতে পারে হালকা সুতি সালোয়ার কামিজের সাথে কানে ছোট টব, হাতে পাতলা ব্রেসলেট বা চুড়ি, গোলায় ছোট লকেট পাতলা চেইন, ঠোটে হালকা লিপগ্লস।

ব্যাস দেখবেন ঈদের সকালে আপনাকে কত মনোমুগ্ধকর ও আকর্ষণীয় লাগছে।
এবার দুপুর গড়িয়ে বিকেল আসতে আসতে বাসায় বিভিন্ন মেহমান বা আপনার বদ্ধু বান্ধবদের সাথে বাইরে ঘোরার পালা শুরু হবে।

এই মুহুর্তে আপনার সজ্জা হওয়া চাই গর্জিয়াস। আপনি আপনার আকর্ষণীয় ঈদের পোশাকটি এই সময়টায় পরতে পারেন। সেটি হতে পারে শাড়ী, আনারকলি, জিপ্সি, সালোয়ার-কামিজ ইত্যাদি। আপনি যেই পোশাক পরবেন তার উপরই নির্ভর করবে আপনার সাজটি কেমন হবে। তবে পোশাক সাথে ম্যাচিং করে সাজটি মানান সই হওয়া চাই। আপনি ম্যাচিং করে কানের দুল, গহনা, পার্স, জুতা, চুড়ি বা ব্রেসলেট, ঘড়ি পড়তে পারেন। এতে করে আপনাকে সবার চেয়ে আলাদা ও আকর্ষণীয় লাগবে। আপনার ফেস এর সাজ বিকালে বেশি ডিপ হওয়া চলবে না।
বিকালের সাজ ফুটে উঠবে আপনার বাহ্যিক আর্নামেন্টস দিয়ে।

আর আপনার রাতের সাজটি হবে ফেস বেসের উপর। রাতে আপনার আই, লিপ, ব্লাসন এ গুলো হওয়া চাই ডিপ বেসের। রাতে আপনার ফেস সজ্জাই আপনাকে আকর্ষণীয় করে তুলবে।
ঈদ হচ্ছে অত্যন্ত আনন্দ ও খুশি বিলিয়ে দেবার দিন। আপনার ঈদের সাজ হোক সুন্দর ও জাকজমকপূর্ণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে