,

ফখর সব পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে, কোহলির স্বীকারোক্তি

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির হাইলাইটস হয়ে থাকবে ভারতের ব্যাটিং ব্যর্থতা। তবে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখিয়েছে ইনিংসের শুরুতে ফখর জামানের আক্রমণাত্মক ব্যাটিং। এমনই ব্যাকরণ-বিরুদ্ধ ব্যাটিং করেছেন এই ওপেনার, বিরাট কোহলিও বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। ম্যাচ নিয়ে ভারতের সব পরিকল্পনা এলোমেলো করে দেওয়ার কৃতিত্ব জামানকেই দিয়েছেন কোহলি।

চ্যাম্পিয়নস ট্রফিতেই ওয়ানডে অভিষেক। টানা দুই ম্যাচে ফিফটি করে ফাইনালে এসেছেন। তবু জামানের চেয়ে পাকিস্তানের অভিজ্ঞদের নিয়েই বেশি ভেবেছে ভারত। কিন্তু সৌভাগ্যের ছোঁয়া লাগানো এক ইনিংসে ভারতকে সবচেয়ে যন্ত্রণা দিলেন জামান। তাঁর আক্রমণের সামনে কেমন অসহায় হয়ে গিয়েছিলেন, সেটা জানিয়েছেন কোহলি, ‘আজহার আলীর মতো প্রথাগত ব্যাটসম্যানের বিপক্ষে আপনি পরিকল্পনা করতে পারেন। কিন্তু জামানের মতো খেলোয়াড়ের বিপক্ষে কাজটা কঠিন। কারণ, ওর আশি ভাগ শটই ছিল ঝুঁকিপূর্ণ এবং সব কটিই কাজে লেগেছে।’

কাল শুরুতে একবার জীবন পেয়েই আক্রমণে নেমেছেন জামান। তাঁর আক্রমণাত্মক শটগুলোর অধিকাংশই চমকে দিয়েছে সবাইকে। কারণ, পরিস্থিতি বিবেচনা করে অমন শট যে খেলা যায়, সেটা ভাবা বেশ কঠিন। কোহলিও স্বীকার করে নিয়েছেন কালকের দিনটা ছিল শুধুই পাকিস্তানের, ‘যখন এটা ঘটে, তখন আসলে করার কিছু থাকে না। মাঝেমধ্যে আপনাকে স্বীকার করে নিতে হয়, এই দিনে সে এতটাই ভালো যে সবকিছুই ওর পক্ষে যাবে। আমরা চেষ্টা করেছি ওদের ভুল শট খেলতে বাধ্য করার, কিন্তু কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি। আমরা ভালো বল করার চেষ্টা করেছি, কিন্তু ওরা খুব ভালো ব্যাট করেছে।’ সূত্র: ডেকান ক্রনিকলস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের