,

আরফিন রুমির নতুন গান ‘পাগল হয়ে যাই’

news-image

বিনোদন প্রতিবেদক : “আরফিন রুমি আমার লেখা এখন পর্যন্ত নয় কিংবা ১০টি গানে কণ্ঠ দিয়েছেন। ঈদ উপলক্ষে বিশেষভাবে আরফিন রুমির জন্য নতুন একটি গান লিখেছি। গানের শিরোনাম ‘পাগল হয়ে যাই’। আশা করছি, গানটি সবাই অনেক পছন্দ করবেন। আরফিন রুমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময় দারুণ। আমাদের বোঝাপড়াও ভালো।” কথাগুলো বলেছেন গীতিকার মাহমুদ মানজুর।

অন্যদিকে, আরফিন রুমি বলেন, ‘গানের শিরোনাম শুনেই বোঝা যাচ্ছে ভিন্ন ধাঁচের রোমান্টিক একটি গান এটি। কিছুদিন আগে গানটির রেকর্ডিং সম্পন্ন করেছি। অনেকদিন ধরে এ ধরনের গানে কণ্ঠ দেওয়া হয় না। ঈদে শ্রোতারা আমার নতুন গানটি ভালোভাবে গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস।’

আরফিন রুমি আরো বলেন, ‘গানটির সুর ও সংগীতে বৈচিত্র্য আছে। গানের কথাও চমৎকার। গায়কীতেও আমি চমক রেখেছি। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।’

সিএমভির ব্যানারে গানটি শিগগির জিপি মিউজিকে প্রকাশ পাবে বলে জানান গীতিকার মাহমুদ মানজুর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের