,

নায়িকার ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা?

news-image

 

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে নিজ বাসা থেকে ভোজপুরি অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ডিএন নগর পুলিশের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আজ (১৯ জুন) বিকেলে এ অভিনেত্রীর জুহুর বাড়িতে গেলে পুলিশ তাকে মৃত অবস্থায় পায়।

প্রতিবেদনে বলা হয়, বারবার চেষ্টার পরও যখন অঞ্জলির আত্মীয়রা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তখন তারা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। অঞ্জলি জুহুর পরিমল সোসাইটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পুলিশ বাড়ির মালিকের সঙ্গে কথা বলে তদন্তের জন্য ডুপলিকেট চাবি নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে, এই সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় অঞ্জলিকে পাওয়া যায়।

ময়না তদন্তের জন্য এ অভিনেত্রীর মরদেহ কুপার হাসপাতালে নেয়া হয়েছে। লাশের পাশে কোনো প্রকার সুইসাইড নোট পাওয়া যায়নি। বিষয়টি আরো খতিয়ে দেখছে পুলিশ।

সম্প্রতি কেহু তা দিল মে বা সিনেমার শুটিং করেছেন অঞ্জলি। এতে আরো অভিনয় করেছেন আদিত্য কাশ্যপ, গোপাল রাই, প্রেম দুবে, রাজা প্রমুখ। এছাড়া এর আগে বেশ কয়েকটি ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা