,

বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে ৯ জনের মৃত্যু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরে ৫ জন, মানিকগঞ্জে একজন, কুষ্টিয়ায় একজন ও মাগুরায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে এ সব ঘটনা ঘটে। এসব ঘটনায় তিনজন আহত হয়েছেন।

ফরিদপুর : সকালে জেলার সালথা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলেসহ ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- হেলেনা বেগম তার ছেলে হেলাল। নিহত আরেক জনের নাম মো. হেলাল।

এদিকে, সকালে ওমর আলী নামে একব্যক্তি সদর উপজেলার কবিরপুর গ্রামে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওমর আলীর বাড়ি নাটোর জেলায়।

অন্যদিকে, সকালে জেলার চরভদ্রাসন উপজেলার ছমির ব্যাপারী ডাঙ্গী এলাকায় তিন দিনমজুর মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে কাবুল নামে এক দিনমজুর ঘটনাস্থলেই মারা যান। কাবুলের বাড়ি কুষ্টিয়া জেলায়। এ ঘটনায় অপর দুই দিনমজুর আহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মানিকগঞ্জ : শিবালয় উপজেলার বরুলিয়া গ্রামে বজ্রপাতে রুহুল শেখ (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় নালী বরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

কুষ্টিয়া : দৌলতপুর উপজেলায় বজ্রপাতে বাদশা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাদশা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় তার ভাই রাজা আহত হয়।

মাগুরা : সোমবার দুপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদরের মঘি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আসাদ শেখ (৫০) ও নালিয়ারডাঙ্গি গ্রামের রিপু জোয়ারদারের ছেলে পলন্দি জোয়ারদার (৪০)।

মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, সোমবার সকাল ১১টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আসাদ ও পলন্দি আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের