,

আবারও শখ-নিলয়ের সংসার ভাঙনের সুর!

news-image

বিনোদন ডেস্ক : মন একবার ভেঙে গেলে নাকি তা আর জোড়া লাগে না। এমনটি অনেকেই বলে থাকেন। কিন্তু মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ এবং নিলয় আলমগীর তাদের ভাঙা মন জোড়া লাগিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন গত বছরের ৭ই জানুয়ারী। দীর্ঘ দিন সুখেই চলছিল তাদের দাম্পত্যজীবন।

শখ নিলয়ের সংসার ছেড়ে গেছেন কয়েক মাস হলো। ফিরে গেছেন পুরানো ঢাকার বাবার বাড়িতে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার শখের সেলফোনে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। আর নিলয়ের সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই না। কাজের কথা হলে বলবেন। ব্যক্তিজীবন নিয়ে কোনো কথা বলবো না’।

তবে দাম্পত্য জীবনে কলহের জের ধরে দুজনের আলাদা থাকার বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাদের ফেসবুকের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ দেখে। ২০১৬ সালে বিয়ের পর পর শখ তার ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ পরিবর্তন করে ‘ম্যারিড টু নিলয় আলমগীর’ করেছিলেন। গত কিছুদিন ধরে সেটা আর নেই। এখন বদলে শখের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ হয়ে গেছে ‘সিঙ্গেল’। মূলত এই পরিবর্তনের ফলেই জল্পনা শুরু হয়ে গেছে।

অন্যদিকে নিলয়ের রিলেশনশিপ স্ট্যাটাসেও নেই শখের নাম। শুধু তাই নয়, সেটা এখন তার ফেসবুক আইডির ‘অ্যাবাউট’ অপশনে ‘হাইড’ করে রাখা হয়েছে। তবে ফেসবুকের বিষয়টি বাদ দিলেও নিলয়-শখের সঙ্গে কাজ করা মিডিয়ার সহকর্মীদের কেউ কেউ বিষয়টি জানেন বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে