,

বিশ্বের একমাত্র কোরআনে হাফেজ অধিনায়ক সরফরাজ আহমেদ

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ওভালে ভারতকে ১৮০ রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের করে নিল পাকিস্তান। পাকিস্তানের করা ৪ উইকেটে ৩৩৮ রানের জবাবে ভারত মাত্র ১৫৮ রানে অল আউট হয়ে যায়, ৩০.৩ ওভারে। এটা কেবল চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে হারিয়ে দেওয়াই নয়, সেইসাথে দুর্দান্ত একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে পাকিস্তান।

আইসিসির কোনো আসরের ফাইনালে কোনো দলই এত বড় ব্যবধানে জয় পায়নি। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের ব্যবধানটি ছিল সবচেয়ে বড়। আর তাই পুরো পাকিস্তান জুড়েই মিছিলের পাশাপাশি মিষ্টি বিতরণ করেছে সমর্থকরা।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে শেষ পর্যন্ত দলে টেনে তোলার জন্য প্রশংসায় ভাসছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। মূলত তার সুন্দর অধিনায়কত্বের গুণে আট নম্বর দল হিসাবে খেলতে আসা পাকিস্তানের হাতে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

চলুন এবার কথা বলি অন্য প্রসঙ্গে, আপনি জানেন কি বিশ্বের একমাত্র কোরআনে হাফেজ অধিনায়ক সরফরাজ আহমেদ?
সরফরাজ বাদেও পাকিস্তানের আরো ২ জন হাফেজ ক্রিকেটার রয়েছে। তারা হল সাদ নাসিম ও রাজা হাসান।

প্রসঙ্গত, গতকাল ভারতের বিপক্ষে জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের মাঠে সিজদা দিতে দেখা গেছে। শুধু ম্যাচটিতে নয়। বড় কোন জয়ে সিজদা লুটিয়ে পড়ে আল্লাহকে শুকরিয়া জানান তারা। বিশেষ করে মুসলমান হওয়ার কারণেই আল্লাহর কাছে শুকরিয়া জানান সরফরাজরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা